২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করলেন আড়ানীর নবনির্বাচিত মেয়র মুক্তার

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২১, ৬:৪৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করলেন আড়ানীর নবনির্বাচিত মেয়র মুক্তার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : নবনির্বাচিত আড়ানী পৌর মেয়র মুক্তার আলী দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়ায় গতকাল রোববার রাজশাহী নগরীর কাদিরগঞ্জস্থ জাতীয় চার নেতার অন্যতম শহীদ কামারুজ্জামান-এর কবর জিয়ারত করার পর তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ি ও আ’লীগ নেতা শামীম হাজি, বিশিষ্ট ব্যবসায়ি মজনু, নবনির্বাচিত ৫নং ওয়ার্ড কাউন্সিলর টুটুল, আব্দুল লতিফ মাস্টার, বিশিষ্ট ব্যবসায়ি বকুল, তাপস, আড়ানি ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক মাসুদ, বিশিষ্ট ব্যবসায়ি মাজদার রহমান প্রমূখ।

দ্বিতীয়বারের মতো তাকে নির্বাচিত করার জন্য আড়ানী পৌর এলাকার সকলকে ধন্যবাদ জানান। পৌনসভার ৯টি ওর্য়াডের জনগণের মতামতের ভিত্তিতে সাধারণ জনগণ তাদের মতামত প্রকাশ করেছেন। আড়ানী পৌর এলাকার সকল নাগরিকের নাগরিক অধিকার পূরণকল্পে তিনি পূর্বের ন্যায় সর্বদা কাজ করে যাবেন বলেও জানান। এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে তিনি সকলের সহোযোগিতা ও ভালবাসা কামনা করেন। তিনি এই বিজয়ের জন্য সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সকলের সহোযোগিতা পেলে আড়ানি এলাকার উন্নয়ন তরান্বিত হবে বলেও তিনি বিশ্বাস করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন