সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

নওগাঁর আম খেয়ে মুগ্ধ অপু বিশ্বাস

Paris
Update : শুক্রবার, ১৭ জুন, ২০২২

নওগাঁ প্রতিনিধি : আমি জানতাম চাঁপাইনবাবগঞ্জ আম উৎপাদন দেশ সেরা। কিন্তু বর্তমানে নওগাঁতেও যে প্রচুর পরিমানে আমের আবাদ হচ্ছে তা সত্যিই দারুন এক ব্যাপার বলে মন্তব্য করেছেন জনপ্রিয় চলচিত্র অভিনেত্রী অপু বিশ্বাস। গত বুধবার দুপুরে নওগাঁর সাপাহারে হারুনুর রশীদ কমিউনিটি সেন্টারে এলিট ফার্নিচার মেলার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

অপু বিশ্বাস বলেন, আমার জন্মস্থান নওগাঁর পার্শ্ববর্তী জেলা বগুড়াতে। ছোট বেলায় বেশ কয়েকবার নওগাঁতে এসেছিলাম। তাছাড়া আমার বড় বোন এই এলাকায় বসবাস করে। যার কারনে নওগাঁতে তো মাঝে মধ্যে আসা-যাওয়া হবেই। সবমিলে নওগাঁকে খুব আপন মনে হয়। নওগাঁতে এসেছেন এ জেলার ধান,চাল ও আমের জন্য বিখ্যাত। আম কি খেয়েছেন এমন প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, সবাই জানে চাঁপাইনবাবগঞ্জ জেলা আমের জন্য বিখ্যাত কিন্তু বেশ কয়েক বছর থেকে নওগাঁও আমের জন্য বেশ খ্যাতি অর্জন করেছে। আমি এসেই এখানকার আম খেয়েছি আমার পুরো সফরসঙ্গীদের নিয়ে। অনেক সুস্বাদু ও চমৎকার আম। কিছু আম সাথে যাচ্ছি। আগামীতে নওগাঁর আম শুধু দেশের মধ্যে নয়,বাহিরের দেশেও ভালো সুনাম অর্জন করবেন বলে আশা করছি।

দর্শকদের সামনে কি উপহার দিচ্ছেন এমন প্রশ্নের জবাবে অপু বলেন, সিনেমায় আবারো মনোনিবেস করেছি। তিন মাস আগে আমার ও বাপ্পির অভিনীত শ্বশুর বাড়ি জিন্দাবাদ – ২ ছবিটি মুক্তি পেয়েছে। যা দর্শকমহলে ভালো সাড়া পড়েছে। দর্শকদের আগ্রহে আমি সত্যিই মুগ্ধ। অপু বলেন, সামনে আমার অভিনীত আরো তিনটি ছবি মুক্তি পাবে। সিনেমাগুলো হলো, ছাঁয়াবৃক্ষ, প্রেমপ্রিতির বন্ধন এবং ঈষাখাঁ। আশা ছবিগুলো মুক্তি পেলে দর্শকরা হলে গিয়ে সিনেমা গুলো দেখবেন। সবাইকে বাংলা সিনেমা দেখার আহবান জানিয়ে বলেন, বাংলা ও বাঙালির সংস্কৃতির অংশ দেশীয় সিনেমা।

প্রিয় দর্শকরায় সিনেমার প্রাণ। আশা করছি দর্শকরা হলে গিয়ে পরিবার নিয়ে সিনেমা দেখবেন এবং বাংলা সিনেমার সাথেই থাকবেন। এ সময় উপস্থিত ছিলেন, ছোট পর্দার অভিনেতা ইমরান হাসো। এলিট ফার্নিচারের এজিএম রফিকুল ইসলাম, মার্কেটিং ম্যানেজার আমিরুল ইসলাম, প্রোডাকশন ম্যানেজার দিদারুল আলম, একাউন্টস ম্যানেজার নাজমুল ইসলাম, ডিলার মাহবুবুর রহমান, ব্যান্ড ম্যানেজার শাকিল রাব্বানি স্থানীয় ডিলাররা উপন্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris