১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মাত্র ৩৪৩ ভোটের ব্যবধানে কুমিল্লার নতুন মেয়র রিফাত

প্রকাশিত: ১৫ জুন ২০২২, ১০:৫৩ অপরাহ্ণ | বিভাগ: lead
মাত্র ৩৪৩ ভোটের ব্যবধানে কুমিল্লার নতুন মেয়র রিফাত
বিজ্ঞাপন

আরা ডেস্ক : কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মাত্র ৩৪৩ ভোটের ব্যবধানে বিজয়ী হন নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত। তবে ফলাফল প্রত্যাখ্যান করেছেন স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু। গতকাল বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী ভোট গণনা শেষে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা কেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। নির্বাচনে আরফানুল হক রিফাত পেয়েছেন ৫০ হাজার ৩১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট। স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২৯ হাজার ৯৯ ভোট। এর আগে সকাল ৮টা থেকে সিটি করপোরেশনের ১০৫ কেন্দ্রের ৬৪০ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে কাউন্সিলর পদে ১০৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী অংশ নেন। নির্বাচনে দুই লাখ ২৯ হাজার ৯২০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২, পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬ জন। দুজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন