১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি রাসিক মেয়র লিটনের কৃতজ্ঞতা

প্রকাশিত: ১৫ জুন ২০২২, ৪:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি রাসিক মেয়র লিটনের কৃতজ্ঞতা
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৮৬৭ কোটি টাকার ‘রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়’ স্থাপন প্রকল্প অনুমোদন প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান। মঙ্গলবার এক বিবৃতিতে এই ধন্যবাদ জ্ঞাপন ও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন রাসিক মেয়র। বিবৃতিতে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীবাসীর দীর্ঘদিনের কাঙ্খিত রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্প গতকাল মঙ্গলবার (১৪ জুন) একনেক সভায় অনুমোদন দিয়েছেন একনেক সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্প উপহার প্রদান করায় আমি রাজশাহীবাসী তথা সমগ্র উত্তরাঞ্চলবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন ও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণার পাশাপাশি উত্তরাঞ্চলের স্বাস্থ্যসেবায় উল্লেখ্যযোগ্য ভূমিকা পালন করবে। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে শিক্ষানগরী রাজশাহী আরো অনেক দূর এগিয়ে যাবে। রাজশাহীর শিক্ষা ও স্বাস্থ্যসেবায় মাননীয় প্রধানমন্ত্রীর এই উপহার রাজশাহীবাসী তথা সমগ্র উত্তরাঞ্চলের মানুষ চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।

উল্লেখ্য, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে বাংলাদেশের মধ্যে ১ম পুর্নাঙ্গ পরিকল্পিত মেডিকেল বিশ্ববিদ্যালয়। রাজশাহীস্থ বড়বনগ্রাম, বাজে সিলিন্দা ও বাড়ইপাড়া মৌজায় ৬৮ এক জায়গার উপর রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্প বাস্তবায়িত হবে। প্রকল্পের আওতায় ২১টি অবকাঠামো নির্মাণ করা হবে। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাথে ১ হাজার ২০০ শয্যার হাসপাতাল থাকবে। ১০টি অনুষদের অধীনে ৬৮টি বিভাগে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি প্রদান ও গবেষণা কার্যক্রম পরিচালিত হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে এখানে ডাক্তার-নার্স সহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় ৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে। এর দ্বারা উত্তর অঞ্চলের প্রায় ২ কোটি মানুষ উন্নত চিকিৎসার আওতায় আসবে। অধিকন্ত বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হলে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বহির্গমনের ফলে প্রতিবছর ব্যায়িতব্য প্রায় ৫০০ কোটি টাকার বৈদেশিক মূদ্রার সাশ্রয় এবং এই নগরীর অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। ২০১৬ সালের ১৮ নং আইন দ্বারা প্রতিষ্ঠিত হয় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়।

২০২১ সালের ২৭ মে অধ্যাপক ডা. এ, জেড, এম মোস্তাক হোসেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২য় উপাচার্য হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই উপাচার্য মহোদয় বিশ্ববিদ্যালয়টির বাস্তবিক রুপ প্রদানের লক্ষ্যে ডিপিপি প্রনয়ের উপরে সর্বাধিক গুরুত্ব আরোপ করেন। তার ঐকান্তিক প্রাচেষ্টায় তাঁর যোগদান এর ১ বছরের মাথায় বিশ্ববিদ্যালয় এর মত একটি বড় ও বিশেষায়ীত প্রকল্প একনেক কর্তৃক অনুমোদিত হয়। উপাচার্য প্রকল্পটি অনুমোদিত হওয়ায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। একই সাথে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্য মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী, পরিকল্পনা প্রতিমন্ত্রী সহ একনেক সভার সকল সদস্য বৃন্দ, পরিকল্পনা কমিশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। একই সাথে তিনি বিশেষ ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন রাজশাহীর নগর পিতা এএইচএম খায়রুজ্জামান লিটন এর প্রতি, যার সার্বক্ষণিক পরামর্শ ও সহযোগীতার দ্বারা প্রকল্পের কাজকে এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন