১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাড়ছে করোনার সংক্রমণ আরও ১২৮ রোগী শনাক্ত

প্রকাশিত: ১৪ জুন ২০২২, ৯:৫৬ পূর্বাহ্ণ | বিভাগ: lead
বাড়ছে করোনার সংক্রমণ আরও ১২৮ রোগী শনাক্ত
বিজ্ঞাপন

এফএনএস : দেশে ফের বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে গত রোববার ১০৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। সংক্রমণ বাড়লেও এ সময় করোনায় কারও মৃত্যু হয়নি। ফলে দেশে মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জনই রয়েছে। করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৪ হাজার ২৪৩ জনে। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭১ জন।

এ পর্যন্ত ১৯ লাখ ৫ হাজার ৩৩৭ জন সুস্থ হয়েছেন। এছাড়া একই সময়ে ৬ হাজার ৬৮৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৬ হাজার ৬৮৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৯১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় প্রথম একজনের।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন