১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সিদ্ধন্ত

প্রকাশিত: ১৩ জুন ২০২২, ২:০৫ পূর্বাহ্ণ | বিভাগ: lead
শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সিদ্ধন্ত
বিজ্ঞাপন

এফএনএস : এমপিও ঘোষণার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৃতীয় দফায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বললেন, ‘শিগগিরই এমপিও ঘোষণা দেওয়া হবে।’ গতকাল রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে তিনি এ কথা জানান। এর আগে গত ৫ মে শিক্ষামন্ত্রী বলেছিলেন, ‘এক সপ্তাহের মধ্যে নতুন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির ঘোষণা দেওয়া হবে।’ এক সপ্তাহ শেষ হওয়ার আগেই গত ৯ জুন বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি আবার বলেন, ‘সপ্তাহখানেকের মধ্যেই এমপিও ঘোষণা দেওয়া হবে।’ তিন দিন পর গতকাল রোববার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমাদের কাজ শেষ হয়েছে। দ্রুত তালিকা প্রকাশ করা হবে।’ সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর সিদ্দীক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এবং অন্যান্য শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এদিকে যত্রতত্র গড়ে উঠা অননুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি পরীক্ষা নিয়ে জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে তিনি এমন কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান অন্যসব প্রতিষ্ঠানের মতো হুট করে বন্ধ করে দেওয়া যায় না। পরিকল্পনা করে বন্ধের একটি রূপরেখা তৈরি করার চেষ্টা চলছে। অননুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের আমরা সমানভাবে গুরুত্ব দিচ্ছি। অনুমোদনহীন সিংহভাগই প্রাথমিক পর্যায়ের প্রতিষ্ঠানের উল্লেখ করে তিনি বলেন, ‘এধরনের শিক্ষা প্রতিষ্ঠান রাখা হবে না। প্রাথমিক পর্যায়েরগুলোর শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অন্তর্ভুক্ত করতে আমরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ করবো। আর নিম্নমাধ্যমিক থেকে উচ্চ পর্যায়ের অননুমোদিত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পার্শ্ববর্তী অনুমোদিত প্রতিষ্ঠানে যুক্ত করতে পরিকল্পনা করা হচ্ছে।’ সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর সিদ্দীক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এবং অন্যান্য শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অপরদিকে শিক্ষা আইন চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে আইনের চূড়ান্ত খসড়া মন্ত্রিপরিষদে পাঠানো হবে।’ গতকাল রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে তিনি এমন কথা জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘নতুন শিক্ষা আইনে কিন্ডারগার্টেনকে অন্তর্ভুক্ত করা হবে। শিক্ষাক্রমে সহজে কোনও শিক্ষা প্রতিষ্ঠান খোলা যায় না। এ কারণে কেউ কেউ ইংরেজি শিক্ষাক্রম বা অন্য উপায়ে যত্রতত্র অননুমোদিত প্রতিষ্ঠান খুলছে। সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর সিদ্দীক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এবং অন্যান্য শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন