১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দেশে করোনায় শনাক্ত আবার ১০০ ছাড়ালো

প্রকাশিত: ১৩ জুন ২০২২, ১:৪৮ পূর্বাহ্ণ | বিভাগ: lead
দেশে করোনায় শনাক্ত আবার ১০০ ছাড়ালো
বিজ্ঞাপন

এফএনএস : করোনা সংক্রমণ বাড়ছেই। গত টানা ১১ দিন ধরে এ সংক্রমণ ক্রমান্বয়ে বাড়ছেই। বাড়তে বাড়তে গতকাল রোববার নতুন শনাক্ত হয়েছে ১০৯ জন। যদিও মাসের প্রথম ১২ দিনে এখনও কারও মৃত্যু হয়নি। গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তি বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১০৯ জন শনাক্ত হয়েছে। আজ দেওয়া বিজ্ঞপ্তি বলছে, নতুন ১০৯ জন নিয়ে এ পর্যন্ত মোট শনাক্ত দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৪ হাজার ১১৫ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী মারা যায়নি। দেশে করোনায় মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত ২৯ হাজার ১৩১ জন। এ ছাড়া শেষ ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯১ জন।

এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ২৬৬ জন। সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ২৮০ জন এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৩৩০ জন। এ পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৪১ লাখ ৮১ হাজার ৭৭৪টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার দুই দশমিক ৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৫০ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ। উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যুর ঘটনা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন