মঙ্গলবার

২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাগমারায় নতুন কৌশলে চলছে অবৈধ পুকুর খনন

Paris
Update : সোমবার, ১৩ জুন, ২০২২

সাবাইহাট থেকে প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় কোন ভাবেই থামানো যাচ্ছে না, অবৈধ পুকুর খনন। নানা ছল ও কৌশলে খনন করা হচ্ছে এসব অবৈধ পুকুর। রাতের অন্ধকারে প্রথমে ফসলি জমিতে পুকুরের পাড় নির্মাণ করে কৃষকদের চাপেরমুখে ফেলে দখল করা হয়। প্রভাবশালীদের সামনে নিরহ কৃষক প্রতিবাদ করার সাহস দেখান না। কৃষকদের কেউ প্রতিবাদ করলে নানা ভাবে হুমকি-ধামকি দেয়া হচ্ছে।

দক্ষিণ সাজুড়িয়া ও তালতলি এলাকার কয়েকজন কৃষক নাম প্রকাশ না করার শর্তে বলেন,তাঁদের বিরুদ্ধে লেগে আমরা পারবো না। প্রভাাবশালীদের অর্থ ও শক্তি সবই আছে। উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের যশের বিলে সাজুড়িয়া মৌজায় কয়েকজন প্রভাব-প্রতিপত্তিশালী ব্যক্তি মহামান্য হাইকোর্টের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রায় ৫০ বিঘা ফসলি জমিতে পুকুর খনন চালিয়ে যাচ্ছেন। গত শুক্রবার দিবাগত রাত থেকে হঠাৎ ৩/৪ টি ভেকু মেশিনে খনন কাজ চালানো হচ্ছে। আর এ পুকুর খননে নেতৃত্ব দিচ্ছেন ইউপি সদস্য বকুল হোসেন।

তিনি সাজুড়িয়া গ্রামের রবিউল ইসলামের ছেলেরএবং ০২ নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার। এছাড়াও তাঁকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন একই গ্রামের মনিরের পুত্র প্রভাবশালী শুভ, অপর প্রভাবশালী সুমন শাহ, রামরামা গ্রামের আব্দুর রহমানের পুত্র কাউসার আলী। অভিযুক্ত মেম্বার বকুলের নিকট জানতে চাইলে তিনি পুকুর খননের সাথে জড়িত নন বলে দাবী করেন। সহকারী কমিশনার মাহমাদুল হাসানের সরকারি মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। বাগমারা উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।


আরোও অন্যান্য খবর
Paris