সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

ঘাতক থেকে অল্পের  জন্য রক্ষা পেলেন সালমান খান

Paris
Update : রবিবার, ১২ জুন, ২০২২

এফএনএস : খুব অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন সালমান খান। সালমানকে গুলি করে হত্যার জন্য তাঁর বাসার সামনে একজন দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত শ্যুটারকে (শার্পশ্যুটার) নিযুক্ত করা হয়েছিল। তার কাছে ছিল খুবই আধুনিক ক্ষুদ্র আগ্নেয়াস্ত্র। যেটা একটা হকি স্টিকের ব্যাগে বহন করছিলেন ঘাতক। ঘাতক সালমানের খুব কাছে গিয়েও শেষ মুহূর্তে সুযোগ হাতছাড়া করেন। ভারতীয় গণমাধ্যম টাইমস নেটওয়ার্ক এ খবর জানিয়েছে। কয়েক দিন আগেই বলিউড সুপারস্টার সালমান খানকে খুনের হুমকি দিয়ে এসেছিল বেনামি চিঠি। জনপ্রিয় শিল্পী সিধু মুসওয়ালাকে খুনের পর এমন চিঠি গুরুত্বের সঙ্গে নেয় মুম্বাই পুলিশ। অবশেষে সালমানকে দেওয়া সেই চিঠির রহস্য উন্মোচন হয়। জানা গেছে, ঘাতক সালমান খানের ইঞ্চিখানেকের মধ্যে এসেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে পিছিয়ে পড়েন ঘাতক শার্পশ্যুটার। লরেন্স বিষ্ণোই আর তার সহযোগীরা সালমানকে পর্যবেক্ষণ করে যাচাই করে জানতে পারেন, তিনি সকালে সাইক্লিং করেন। পরিকল্পনা করা হয়, সে সময়ই তাকে গুলি করে হত্যা করা হবে।

কিন্তু নির্দিষ্ট সেই দিন সকালে ঘর থেকে বের হওয়ার সময় একজন পুলিশ সহযোগী দেওয়া হয় সালমানকে। আর এতে করে ষড়যন্ত্র ভেস্তে যায়। টাইমস নেটওয়ার্কের খবরে বলা হচ্ছে, সালমান খান শুধু একটা ঝাঁকুনির কারণে বেঁচে যান। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের তৎপরতায় সালমান খানকে খুনের হুমকি দেওয়া কেসের তদন্ত যেন খুবই দ্রুত এগিয়ে চলেছে। ইতোমধ্যে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের একটি দল পৌঁছেছে দিল্লিতে, সেখানে পৌঁছেই লরেন্স বিষ্ণোই এর দলকে জিজ্ঞাসা বাদ করেছে তারা। আর সেই জিজ্ঞাসাবাদে উঠে এসেছে নতুন কিছু তথ্য। জানা গেছে, লরেন্সের গ্যাংয়ের পক্ষ থেকে সালমানকে সেই হুমকি দেওয়া হয়েছে। বিক্রম ব্রারের নির্দেশেই নাকি এই হুমকি দেওয়া হয়। সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছে পুলিশ। বিক্রম এখন রয়েছেন কানাডায়।

তার কথামতোই বেনামি হুমকির চিঠি নিয়ে গত ৫ জুন তিনজন মুম্বাইয়ে এসেছিলেন। তারা সবাই মুম্বাই এসে সৌরভ মহাকালের সঙ্গে দেখা করেন বলে জানায় পুলিশ। এই সৌরভকে ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। মুম্বাই পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত সৌরভ মহাকাল জানিয়েছে, বিষ্ণোইয়ের সহযোগী বিক্রম বারাদ চিঠিটি সেলিম খানের কাছে নিয়ে গিয়েছিল। জেলে থাকা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নির্দেশে সালমান খান ও তার বাবা সেলিম খানকে এই চিঠি দিয়েছিল। তার গ্যাংয়ের তিনজন লোক রাজস্থানের জালোর থেকে মুম্বাই এসেছিল চিঠিটি দেওয়ার জন্য। পুলিশ আরো জানিয়েছে, চিঠিটি যারা নিয়ে এসেছিল তাদের চিহ্নিত করা গেছে। শিগগির তাদের গ্রেপ্তার করা হবে। তাদের শনাক্তকরণের পরপরই পুলিশের ছয়টি দলকে ভারতের বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris