২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তানোরের মুন্ডুমালায় নৌকার প্রার্থীর পক্ষে গণসংযোগে সাড়া

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২১, ৫:৪৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
তানোরের মুন্ডুমালায় নৌকার প্রার্থীর পক্ষে গণসংযোগে সাড়া
বিজ্ঞাপন

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌরসভার প্যানেল মেয়র ও আসন্ন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আমির হোসেন আমিনের পক্ষে সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন এতে সাধারণ মানুষের বিপুল সাড়া পাওয়া গেছে। জানা গেছে, গতকাল রোববার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করে জৌতগরীব, টেটনা, তালুকপাড়া, প্রকাশনগর, কলেজপাড়া ও আয়ড়্যা মোড়সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরিফ খাঁন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহাব হোসেন লালু, প্রচার সম্পাদক আহসানুল হক স্বপন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, সাইফুল আলম মুজিবুর রহমান,ওয়াজির হাসান প্রতাপ সরকার, বদিউজ্জামান নয়ন, মোর্শেদুল মোমেনিন রিয়াদ ও জাহাঙ্গীর আলম প্রমুখ।

এ সময় গ্রামবাসী পৌর নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।অন্যদিকে একই দিন মুন্ডুমালা পৌর সভার ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনী কার্যালয় উদ্বোধন এবং আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি ও আদিবাসিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন