বৃহস্পতিবার

২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের নাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে সরকার : প্রধানমন্ত্রী ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে নতুন নির্দেশনা দিলো ভূমি মন্ত্রণালয় আরএমপি কমিশনার-রাসিক প্রশাসকের মধ্যে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বিনিময় সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর : এমপি মিলন ক্ষুধা মেটাতে সন্তান বিক্রি করছেন আফগানরা সেবা প্রদান করা করুণা নয়, রাষ্ট্রের দায়িত্ব : প্রধানমন্ত্রী মোহনপুরে সপ্তাহব্যাপী ‘ভূমি সেবা মেলা’র শুভ উদ্বোধন

মহানবীকে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ

Paris
Update : শুক্রবার, ১০ জুন, ২০২২

স্টাফ রিপোর্টার : ভারতের ক্ষমতাসীন বিজেপির মূখপাত্র নূপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান প্রধান নবীন জিন্দাল র্কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (স:) এবং হযরত আয়েশা সিদ্দীকা (রা:) কে নিয়ে অশালীন ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল রশুক্রবার (১০ জুন) বাদ জুম্মা রাজশাহী নগরীর জিরোপয়েন্ট বড় মসজিদ হতে রাজশাহী উলামা মাশায়েখ পরিষদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে ধর্মপ্রাণ মুসিল্লিরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাহেব বাজার জিরো পয়েন্টে এসে মিলিত হয়ে বিক্ষোভ সমাবেশ করে। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি রাজশাহীর সভাপতি ও রাজশাহী উলামা মাশায়েখ পরিষদের সভাপতি অধ্যাপক হাফেজ মাওলানা মোস্তফা আল মারুফের সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন মাওলানা হাবিবুর রহমান কায়সারী, মাওলানা রুহুল আমিন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ভারতের ক্ষমতাসীন বিজেপির মূখপাত্র নূপুর শর্মা আমাদের প্রিয় নবী বিশ্বনবীকে নিয়ে যে চরম অবমাননাকর ও অশালীন বক্তব্য প্রদান করেছেন তা আমরা মুসলমানজাতি হয়ে তা সহ্য করবো না। যুগে যুগে এমন কাফের মুনাফেকেরা আমাদের কলিজার টুকরো নবীকে নিয়ে বাজে মন্তব্য করে থাকে তাদের পরিণতি ভয়াবহ হয় আমরা তা দেখে এসেছি। নূপুর শর্মা যে মন্তব্য করেছে তার দৃষ্ট্রান্তমূলক শাস্তি আমরা চাই। বক্তাবার সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমরা মুসলমানজাতি। মুসলিম দেশ তাই আমাদের নবীকে নিয়ে যে মন্তব্য করা হয়েছে তার জন্য সরকারের পক্ষ হতে জোরালো নিন্দা ও প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়ে বলেন, সংসদ অধিবেশন চলছে এই অধিবেশন চলাকালিন সময়ে ভারতের এই বিজেপির নেতার কটূক্তির প্রতিবাদ যাতে জানানো হয় তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান। বক্তারা আরো বলেন, আমরা বার বার প্রতিবাদ জানায়। প্রতিবাদে কোন কিছু হয়না। তাই প্রতিবাদেই শেষ নয় আমরা প্রতিরোধ চাই। আগামীতে হযরত মুহাম্মদ (স:) কে নিয়ে বাজে, অরুচিপূর্ণ ও কুটূ্িক্ত করলে তওহীদি ইসলামী জনতা কঠোরতর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি প্রধান করেন।

ইসলামী আন্দোলন

প্রেস বিজ্ঞপ্তি : সম্প্রতি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল কর্তৃক রাসূল (সাঃ) এর শানে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা ও মহানগর শাখার উদ্যোগে গতকাল শুক্রবার বাদ জুম্মা সাহেব বাজার জিরো পয়েন্ট, রাজশাহীতে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সমাবেশে জেলা শাখার সভাপতি মাওলানা হোসাইন আহমদ বলেন, “আপনারা সবাই অবগত আছেন যে, সম্প্রতি ভারতে বিশ্ব মানবতার মুক্তির দিশারী রাসুলুল্লাহ্ (সাঃ) এবং তার স্ত্রী আয়েশা (রাঃ) এর শানে অবমাননাকর মন্তব্য করা হয়েছে। শুধু মুসলিমরাই নয়, ধর্ম-বর্ণ নির্বিশেষে সারা বিশ্বের সকল মানুষ রাসূল (সাঃ) কে একজন সত্যের দিশারী বলে মান্য করেন। কিন্তু সেই মহামানবকে নিয়ে আজ কটাক্ষ করা হয়েছে। বিজেপির উক্ত দুই নেতার শুধু পদত্যাগই যথেষ্ট নয় বরং তাদেরকে যথাযথ বিচারের আওতায় নিয়ে আসার জন্য আজকের এই সমবেশ থেকে জোর দাবী জানাচ্ছি। জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব ফয়সাল হােসেন মনি তার বক্তব্যে বলেন, “ভারতে রাসূল (সাঃ) এর অবমাননার প্রেক্ষিতে সারাবিশ্বের মুসলিম দেশগুলো রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ করেছে। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে আজ ৯০ ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে কোনো প্রতিবাদ জানায় নি। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে অনতিবিলম্বে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্ববান জানাচ্ছি।” এছাড়াও উক্ত প্রতিবাদ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সহযােগী সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী যুব আন্দোলন ও ইসলামী ছাত্র আন্দোলন, রাজশাহী জেলা ও মহানগর শাখার নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

বাগমারা

মচমইল থেকে সংবাদদাতা : ভারতে মহানবী (সা.) নিয়ে কটুক্তির প্রতিবাদে বিজেপি’র মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি ইউনিটের প্রধান নাভিন কুমার জিন্দালের দৃষ্টান্তমূলক শাস্তি ও ঘটনায় রাষ্ট্রীয় ভাবে নিন্দা জানানোর দাবীতে বাগমারায় তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা ভবানীগঞ্জ কেন্দ্রীয় মসজিদ থেকে এই মিছিল বের হয়। পরে ভবানীগঞ্জ কলেজ মোড় এলাকা প্রদক্ষিন করে গোডাউন মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বিশিষ্ট চিকিৎসক ভবানীগঞ্জ ক্লিনিকের পরিচালক ডা: আব্দুল বারী বলেন, ইসলাম শান্তির ধর্ম। আমরা সহিংসতা চাই না। আমরা শান্তিপূর্ন ভাবে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাতে সমবেত হয়েছি। সেই সাথে সরকারকে রাষ্ট্রীয় ভাবে এই ঘটনার বিষয়ে নিন্দা জানানোর দাবী জানাচ্ছি এবং সকল সকল ধর্মপ্রাণ মুসলমান ও তৌহিদী জনতাকে ভারতের সকল প্রকার পন্যসামগ্রী বর্জন করার জন্য উদাত্ত আহবান জানাচ্ছি। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা মাইনুল ইসলাম, প্রভাষক রহিদুল ইসলাম, কাজী মশিউর রহমান পিটার, শাহিনুল ইসলাম, মাজেদুল ইসলাম, রেজাউল ইসলাম, রাকিবুল ইসলাম, শিক্ষক চয়েন উদ্দিন ও ছাত্রনেতা নিউটন, শান্ত প্রমূখ।

শিবগঞ্জ

শিবগঞ্জ থেকে প্রতিনিধি : বিশ্ব নবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ভারতে বিশ্ব নবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটুক্তি করায় শুক্রবার বাদ জুম্মা কানসাটের বিভিন্ন জামে মসজিদের মুসল্লিরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি কানসাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা ভারতবিরোধী বিভিন্ন শ্লোগান  দেয়। এতে প্রায় ৫ শতাধিক মুসল্লি বিক্ষোভ মিছিলে অংশ নেয়। সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মাসহ দুই নেতার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। শিবগঞ্জ থানার চৌধুরী জুবায়ের আহাম্মদ জানান, সারা দেশের ন্যায় শিবগঞ্জেও কিছু  মুসল্লি  শুক্রবার বাদ জুম্মা একটি বিক্ষোভ মিছিল হয়েছে। এতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


আরোও অন্যান্য খবর
Paris