শনিবার

৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমানে ২৮ জনকে পুশইনের আপচেষ্টা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-প্রশিক্ষণে অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রযুক্তির সাহায্যে ভুল-অপতথ্যের প্রচার মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী

হরিয়ান ইউনিয়নের ভূমিহীনদের জন্য বরাদ্দকৃত ঘর নিয়ে অনিয়মের প্রতিবাদ

Paris
Update : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১

স্টাফ রিপোর্টার : মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিববর্ষ উপলক্ষে অসহায় গৃহহীন ও ভূমিহীন মানুষদের জন্য বরাদ্দকৃত ঘর নিয়ে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ ও সুষ্ঠু বরাদ্দের দাবীতে রাজশাহীর পবা উপজেলার কুখন্ডীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে গ্রামবাসী। গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টায় রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের কুখন্ডী গ্রামে ২নং ওয়ার্ড আলীগের সহ-সভাপতি আয়েন উদ্দিনের সভাপতিত্বে ও পবা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মিলনের সঞ্চালনায় পবা উপজেলা যুবলীগ সভাপতি বাবলু তালুকদার, রাকিবুল ইসলাম মন্টুসহ গ্রামবাসীরা এতে বক্তব্য রাখেন।

মানববন্ধনে তারা অভিযোগ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিববর্ষ উপলক্ষে অসহায় গৃহহীন ও ভূমিহীন মানুষদের জন্য বরাদ্দকৃত ঘর অনিয়ম ও দূর্ণীতি করে অন্য জায়গার মানুষকে দেয়া হচ্ছে, যেখানে কুখন্ডী গ্রামের অনেক অসহায় মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বন্টনের দাবীতে হরিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর দরখাস্ত দিয়েছি। কিন্তু কোন সমাধান না পাওয়ায় আজ পথে দাঁড়িয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে ৮নং হরিয়ান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চু বলেন, ২০১৫ সালে এ কর্মসূচীর আওয়ায় দরখাস্ত আহ্বান করা হলে প্রায় ৬ শতাধিক আবেদন জমা পড়ে। এরপর এগুলো সরকারি স্কুল শিক্ষকদের দ্বারা যাচাই বাছাই কাজ সম্পন্ন করান কর্তৃপক্ষ। এতে যাদের জায়গা ও বাড়ীও নাই তাদের “ক” তালিকায় এবং যাদের জায়গা আছে বাড়ী নাই তাদের “খ” তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়।

সর্বশেষ যাচাই বাছাই করে ২৭ জনের নামের তালিকা তৈরী হয়েছে। এর মধ্যে ১৮ জনকে আগামী ২০ জানুয়ারি সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের মধ্য দিয়ে হস্তান্তর করবেন। তবে আমি বলতে পারি, যারা বাড়ী পাচ্ছেন তারা প্রত্যেকেই প্রকৃতপক্ষে আশ্রয়হীন মানুষ।


আরোও অন্যান্য খবর
Paris