২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাঘায় ছিন্নমুল মানুষের প্রতি এক উপসচিব’র উষ্ণ ভালোবাসা

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২১, ৫:৩২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাঘায় ছিন্নমুল মানুষের প্রতি এক উপসচিব’র উষ্ণ ভালোবাসা
বিজ্ঞাপন

শাহানুর আলম বাবু, বাঘা : ঠাণ্ডা হিম শীতল কুয়াশার দাপট আর মৃদু শৈত্যপ্রবাহে জেঁকে বসেছে শীত। তীব্র শীতের প্রকপে হিম শীতল ঠাণ্ডায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতায় অসহায় হয়ে পড়েছে নিম্ন আয়ের ছিন্নমুল মানুষ। শীতার্ত সেই অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে এগিয়ে এসেছেন বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব, রথীন্দ্রনাথ দত্ত। গত শনিবার সন্ধায় নারায়নপুর ইউনাইটেড ক্লাব প্রাঙ্গনে তাঁর সহযোগিতায় বাঘা উপজেলা পুজা উদযাপন পরিষদ ও ব্যাংক এশিয়া বাঘার যৌথ প্রয়াসে প্রায় ৯০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়।

এসময় বিভিন্ন মসজিদ মন্দিরে ৩০টি ফ্যান ১০০ বস্তা সিমেন্ট ও নগদ অর্থ বিতরন করা হয়। নারায়নপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি ও মুক্তিযোদ্ধা এমদাদুল হক সন্টুর সভাপতিত্বে ও ব্যাংক এশিয়া বাঘা শাখার ব্যবস্থাপক এবং বাঘা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ সভাপতি সুজিত কুমার বাকু পান্ডের সঞ্চালনায় ও সম্পাদক অপূর্বকুমার সাহার সার্বিক ব্যবস্থানায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপসচিব রথীন্দ্রনাথ দত্ত, সিনিয়র সহকারি জর্জ (টাঙ্গাইল) সুমন কুমার, সাবেক উপজেলা পরিষদ ভাইচ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, চকরাজাপুর ইউপি

চেয়ারম্যান আজিজুল আযম, সাবেক কাউন্সিলর কৃষ্ণ কমল পান্ডে, অবসর প্রাপ্ত শিক্ষক মনিমোহন পান্ডে,অবঃ সৈনিক ও মানবাধিকার কর্মি কামাল হোসেন, ঠিকাদার আমিরুল ইসলাম, আ.লীগ নেতা কালাম সর্দারসহ বিভিন্ন মসজিদ মন্দিরের সভাপতি সম্পাদক ও সুশীল ব্যাক্তিত্ব। অনুষ্ঠানে বক্তারা বলেন, রথীন্দ্রনাথ দত্ত এ এলাকার কৃতিসন্তান। বাঘার উজ্জল নক্ষত্র। তিনি এ এলাকার আর্ত মানবতার সেবাই যে ভাবে পাশে থাকেন তা তুলনাহীন। এই জনপদের স্কুল, কলেজ মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে তাঁর হাত সর্বদাই প্রসারিত।

সর্বোপরি এই এলাকার অসহায় গরীব দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে তিনি সব সময় আন্তরিক। শীতের এই তীব্রতায় আজ তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আবারও তার প্রমান দিলেন। শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথী তাঁর বক্তব্যে বলেন, আমি আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। তাই আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আপনাদের মাঝে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।

এ সময় তিনি আরও বলেন, আপনারা যারা সমাজে বিত্তবানরা যেন অসহায় মানুষের পাশে দাড়াই, তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়। প্রধান অতিথি এদিন বিকেলে হাবাসপুর মন্দিরের ছাদ ঢালাইসহ বিভিন্ন মন্দিরের কাজের উদ্বোধন করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন