১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন রাসিক মেয়র

প্রকাশিত: ৯ জুন ২০২২, ১১:১৯ পূর্বাহ্ণ | বিভাগ: lead
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন রাসিক মেয়র
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শন ও উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বুধবার দুপুরে সাক্ষাৎকালে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়টির উপাচার্য। সাক্ষাৎকালে সংক্ষিপ্ত মতবিনিময় করেন তাঁরা। এরপর ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘুরে দেখেন রাসিক মেয়র। রিদর্শনকালে ক্যাম্পাসে পৌছালে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন