সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

আজ পপসম্রাট আজম খানের মৃত্যুবার্ষিকী

Paris
Update : রবিবার, ৫ জুন, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি ; আজ রবিবার (৫ জুন) বাংলাদেশের মাইকেল জ্যাকসনখ্যাত পপসম্রাট বীর মুক্তিযোদ্ধা আজম খানের ১১তম মৃত্যুবার্ষিকী। ২০১১ সালের এ দিনে না ফেরার দেশে পাড়ি জমান তিঁনি। দেশের এ পপগুরুর মৃত্যুবার্ষিকী পালনে কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী প্রেসক্লাব এবং উত্তরবঙ্গের বৃহৎ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। কর্মসূচির অংশ হিসেবে রবিবার বিকেল ৪টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট রাজশাহী প্রেসক্লাব চত্বরে সমাবেশ ও সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে। এতে সংগঠন দুটির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ: সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহিন আক্তার রেণী। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা। সমাবেশে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সিনিয়র সহ: সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল, সহ: সভাপতি সালাউদ্দিন মিন্টুসহ আরো অনেকে বক্তব্য রাখবেন। এরপর অনুষ্ঠিতব্য সংগীত সন্ধ্যা অনুষ্ঠানে দেশের প্রখ্যাত শিল্পীরা গান পরিবেশন করবেন। এর আর আগে সমাবেশ সফল করতে নগরীতে পোস্টারিং ও মাইকিং করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris