রাজশাহী মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যান প্রকল্পের সেমিনার
স্টাফ রিপোর্টার : রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) এর উদ্যোগে ‘কার্যকরী মহাপরিকল্পনা ও বিস্তারিত এলাকা পরিকল্পনা হালনাগাদ করার মাধ্যমে রাজশাহী মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যানকে সুর্যোগ ঝুঁকি সংবেদশনীল করণ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজশাহীর একটি হোটেলে দিনব্যাপী এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচ এম খায়রুজ্জামান লিটন। ভার্চুয়ালি যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার।
সেমিনারে সভাপতিত্ব করেন আরডিএর চেয়ারম্যান মো. আনওয়ার হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন ও কি নোট উপস্থাপণ করেন প্রকল্প পরিচালক মোসা. আজমেরি আশরাফী। সেমিনারে কারিগরী অধিবেশন পরিচালনা করেন প্রজেক্টের সাথে সংশ্লিষ্ট প্রফেসর ড. আহসানুল কবির, ড. এটিএম নুরুল আমিন, ড. আকতার হোসাইন চৌধুরী। মুক্ত আলোচনায় অংশনেন সেমিনারে অংশগ্রহনকারী রাজশাহী মেট্রোপলিটন এলাকার সরকারি- বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠনের ও সুশিল সমাজের প্রতিনিধিগন।
