সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

প্লেনের বাথরুমে ঘনিষ্ঠ হয়েছিলেন আয়ুষ্মান-তাহিরা

Paris
Update : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

এফএনএস : বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ তাঁর বই ‘সেভেন সাইনস অব বিং আ মাদার’র প্রথম পর্ব লিখেছেন, যেখানে তিনি আয়ুষ্মানের সঙ্গে যৌনজীবনের কথা প্রকাশ করেছেন। বইয়ে এমন তথ্যও আছে, হানিমুন শেষে ফেরার পথে উড়ান্ত প্লেনের বাথরুমে ঘনিষ্ঠ হয়েছিলেন তাঁরা। এই বই প্রসঙ্গে ফিল্মফেয়ারকে এক প্রতিক্রিয়ায় আয়ুষ্মান খুরানা জানিয়েছেন, বউয়ের লেখা বই তিনি পড়েনইনি। খবর বলিউড হাঙ্গামার। তারকার কাছে প্রশ্ন রাখা হয়েছিল, স্বামী না কি পাঠক হিসেবে বইটি পড়েছেন তিনি। উত্তর এসেছে, ‘পাঠক হিসেবে এই বই বিনোদনের খোরাক জোগাতেই পারে। কিন্তু আমি একটু চাপা মানুষ। ও আমার থেকে অনেকটা আলাদা। আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা খুব একটা পছন্দ করি না। কিন্তু এখানেই আমরা একে অপরের চেয়ে আলাদা। এটা অন্যান্যের জন্য মজাদার হলেও, আমি পড়িনি।’ যৌনজীবন সামনে নিয়ে আসায় লজ্জা পেয়েছিলেন আয়ুষ্মান? অভিনেতার জবাব, ‘আমি জানি না! ওর যা মনে হয় ও করতেই পারে। কিন্তু আমি মানুষটা ও রকম নই।’ আয়ুষ্মান খুরানার সঙ্গে তাহিরার বিয়ে হয় ২০০৮ সালে। তাঁদের দুই সন্তান। বড় ছেলে ১০ বছরের বিরাজবীর আর মেয়ের বয়স ৮ বছর।


আরোও অন্যান্য খবর
Paris