সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

সত্যি হলো সত্যিনায়িকা তমা ও নির্মাতা রাফির প্রেমের গুঞ্জন

Paris
Update : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

এফএনএস : নির্মাতার সঙ্গে নায়িকার প্রেম এখন আর নতুন কিছু নয়। প্রায়ই এমন প্রেমের গুঞ্জন বা প্রেমে জড়িয়ে বিয়ে করার ঘটনা ঘটে। বেশ কিছু দিন ধরেই তরুণ নির্মাতা রায়হান রাফি ও তমা মির্জার প্রেমের গুঞ্জন চাউর হয় চলচ্চিত্র পাড়ায়। গতকাল ১ জুন ছিলো নায়িকা তমার জন্মদিন। বিশেষ এই দিনে তাদের প্রেমের গুঞ্জন আরো উসকে দিলেন রাফি-তমা। জন্মদিনের প্রথম প্রহরে রায়হান রাফি প্রিয় মানুষটিকে কেক কেটে শুভেচ্ছা জানান। একটি ভিডিও ফেসবুকে আপলোড করে ক্যাপশনে লেখেন: ‘আমার সমস্ত হৃদয় দিয়ে আমি চাই তোমার সুখে ভরা একটি দিন এবং সামনে একটি আনন্দময় বছর। শুভ জন্মদিন তমা মির্জা।’ নায়িকার নামের পাশে দিয়েছেন লাভ ইমো। ভিডিওতে দেখা যায় কেক কাটা শেষে তমা মির্জা ও রায়হান রাফি পরস্পরকে জড়িয়ে ধরছেন। ভিডিওটি নিজের ওয়ালে শেয়ার করেছেন তমা। তিনি লিখেছেন: ‘ধন্যবাদ রায়হান রাফি। তোমাকে দিয়ে জন্মদিন সেলিব্রেশন শুরু… আর এখন চলছে চলবে …।’ বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গিয়েছে একাধিকবার। তবে তারা বিষয়টিকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন। তমা মির্জা বর্তমানে চলচ্চিত্রের বাইরে ওয়েব সিরিজেই বেশি সময় দিচ্ছেন। তমা অভিনীত ‘খাঁচার ভিতর অচিন পাখি’ ও ‘ফ্লোর নম্বর ৭’ ওয়েব ফিল্ম দুটি দর্শকমহলে প্রশংসিত হয়। ফিল্ম দুটির পরিচালক ছিলেন রায়হান রাফি।


আরোও অন্যান্য খবর
Paris