সর্বশেষ সংবাদ
বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রেমের টানে সাঁতরে ভারতে গেলেন বাংলাদেশের তরুণী

Paris
Update : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

এফএনএস : প্রেমের টানে পুলিশ, সীমান্তরক্ষী বাহিনীর ভয় উপেক্ষা করে প্রায় এক ঘণ্টা নদী সাঁতরে, এমনকি বাঘের ভয় জয় করে সুন্দরবনের জঙ্গল পেরিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে গেছেন বাংলাদেশের সাতক্ষীরার এক তরুণী। ভালোবাসার মানুষকে পেতে সাতক্ষীরার সুন্দরবন থেকে কালীঘাট চলে যান তিনি। এরপর বিয়ের বাঁধনে আবদ্ধ হন কালীঘাট মন্দিরে। সংসারও শুরু করেন। তবে বাদ সাধে পুলিশ। হাতকড়া পরিয়ে কারাগারে পাঠানো হয় তাকে। অভিযোগ, বেআইনিভাবে ভারতে প্রবেশ। খবর ভারতীয় গণমাধ্যম এই সময়। পুলিশ জানায়, ওই তরুণীর নাম কৃষ্ণা মণ্ডল। সাতক্ষীরা জেলার বাসিন্দা কৃষ্ণার সঙ্গে দক্ষিণ চব্বিশপরগনা জেলার নরেন্দ্রপুর থানার রানিয়া এলাকার যুবক অভীক মণ্ডলের সঙ্গে ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। সেই প্রেমকে পূর্ণতা দিতেই দিন কয়েক আগে বাংলাদেশ থেকে ভারতে চলে আসেন কৃষ্ণা। দুই বাংলার সুন্দরবনের জঙ্গল পেরিয়ে, মাতলা নদী সাঁতরেই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার রায়না নামের এলাকায় ঢুকে পড়েন বাংলাদেশের এই তরুণী। তার কাছে বাংলাদেশ থেকে ভারতে আসার কোনো কাগজপত্র ছিল না। তার জেরেই কৃষ্ণা মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তকে আদালতে পেশ করবে নরেন্দ্রপুর থানার পুলিশ। মঙ্গলবারই অভিযুক্তকে বারুইপুর আদালতে তোলা হবে। স্থানীয় সূত্রে জানা যায়, মাস ছয়েক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নরেন্দ্রপুর থানার রানিয়া এলাকার যুবক অভীক মণ্ডলের সঙ্গে পরিচয় হয় বাংলাদেশের কৃষ্ণা মণ্ডলের। তারপর দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। ধীরে ধীরে বন্ধুত্ব পরিণত হয় প্রেমে। তারপর ছয় মাসের মধ্যেই জন্মজন্মান্তরের বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেন দুই বাংলার তরুণ-তরুণী।


আরোও অন্যান্য খবর
Paris