১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

কুষ্টিয়ায় প্রবাশ্যে কলেজ শিক্ষকের হাতের কব্জি কাটলো একদল দূর্বৃত্ত

প্রকাশিত: ১ জুন ২০২২, ৩:০৩ পূর্বাহ্ণ | বিভাগ: lead
কুষ্টিয়ায় প্রবাশ্যে কলেজ শিক্ষকের হাতের কব্জি কাটলো একদল দূর্বৃত্ত
বিজ্ঞাপন

আরা ডেস্ক : কুষ্টিয়ার কুমারখালীতে প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে তোফাজ্জল বিশ্বাস নামে এক কলেজ শিক্ষকের কব্জি কেটে বিচ্ছিন্ন করেছে একদল দুর্বৃত্ত। তিনি স্থানীয় বাঁশগ্রাম আলাউদ্দিন আহম্মেদ ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক। গতকাল মঙ্গলবার দুপুর আনুমানিক আড়াইটার সময় কুষ্টিয়া সদর উপজেলার বংশীতলা নতুন ব্রিজের উপর এই ঘটনা ঘটে। আহত তোফাজ্জেল বিশ্বাস কুমারখালী বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া এলাকার জালা বিশ্বাসের ছেলে। এলাকাবাসী সুত্রে জানা যায়, বংশীতলা নতুন ব্রিজের উপর রাস্তার কাজে ব্যবহৃত রোলার মেশিনের আড়ালে আগে থেকে ওত পেতে ছিল ১০/১৫ জন দুর্বৃত্ত।

এসময় অধ্যাপক তোফাজ্জেল তার নিজ বাড়ি শালঘর মধুয়া থেকে কুষ্টিয়া শহরের দিকে আসার পথে বংশীতলা ব্রিজের উপর আসলে দূর্বৃত্তরা তার উপর হামলা চালিয়ে ডান হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে ফেলে পালিয়ে যায়। পরে এলাকাবাসীরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বাঁশগ্রাম এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে বংশীতলা এলাকায় এই ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন