১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

একাদশ শ্রেণিতে মাইগ্রেশন শুরু হচ্ছে আজ

প্রকাশিত: ১ জুন ২০২২, ২:৪৪ পূর্বাহ্ণ | বিভাগ: lead
একাদশ শ্রেণিতে মাইগ্রেশন শুরু হচ্ছে আজ
বিজ্ঞাপন

এফএনএস : একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কলেজ বা বোর্ড পরিবর্তনের (মাইগ্রেশন) আবেদন আজ বুধবার থেকে শুরু হচ্ছে। চলবে ৩০ জুন পর্যন্ত। তবে, অনলাইনে কলেজ পরিবর্তনের (ইটিসি) আবেদন করা গেলেও বোর্ড পরিবর্তনের (বিটিসি) আবেদন করতে হবে ম্যানুয়ালি। গত সোমবার রাতে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেনের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা অনলাইনে কলেজ পরিবর্তন ও ম্যানুয়ালি বোর্ড পরিবর্তনের আবেদন করতে পারবেন।

১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত অনলাইনে ইটিসি ও ম্যানুয়ালি বিটিসির (বোর্ড টিসি) আবেদন করা যাবে। অনলাইনে প্রতিষ্ঠান পরিবর্তন বা ইটিসির আবেদনের ক্ষেত্রে অবশ্যই শিক্ষার্থীর অধ্যয়নরত এবং টিসির মাধ্যমে কাক্সিক্ষত উভয় কলেজে পঠিত বিষয়গুলো একই হতে হবে। অন্যান্য তথ্য ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফযধশধবফঁপধঃরড়হনড়ধৎফ.মড়া.নফ ই-টিসি (বঞঈ) অপশনে গিয়ে আবেদন করা যাবে।

টিসি আবেদনের ফি ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সোনালি সেবার মাধ্যমে এ ফি জমা দিতে হবে। এছাড়া বোর্ড পরিবর্তনে ম্যানুয়াল আবেদন করতে বোর্ডের ওয়েবসাইট থেকে ফরম ডাউনলোড করতে হবে। ফরম পূরণ করে দুই কলেজের অধ্যক্ষের সুপারিশসহ যথাযথভাবে বোর্ডে জমা দিতে হবে। এরপর বোর্ড থেকে শিক্ষার্থীদের একটি ট্রাকিং নম্বর সংগহ করতে হবে। বোর্ড টিসি অনুমোদনের পর ট্রাকিং নম্বর অনুযায়ী প্রিন্ট দিয়ে শিক্ষার্থীদের কলেজে ভর্তি হতে হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন