২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী ফার্টিলাইজার এসোসিয়েশনের সভাপতি কালাম, সম্পাদক রবিউল

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২১, ৯:৫০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী ফার্টিলাইজার এসোসিয়েশনের সভাপতি কালাম, সম্পাদক রবিউল
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন রাজশাহী জেলা ইউনিটের ২০২১/২২ দ্বি-বার্ষিকী মেয়াদে কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত। গতকাল শনিবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে দুপুর ২ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। দ্বি-বার্ষিক নির্বাচনে মোট ভোট ছিল ৮৯ টি। এরমধ্যে সভাপতি পদে মোট ৮৭টি ও সাধারণ সম্পাদক পদে মোট ৮৬টি ভোগ পড়েছে। সভাপতি পদে একটি ও সাধারণ সম্পাদক পদে ২টি ভোট বাতিল হয়।

নির্বাচনে সভাপতি পদে আবুল কালাম ৫৪টি ও তার প্রতিদ্বন্দ্বী আলহাজ¦ ওছমান আলী ৩৩টি ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে রবিউল ইসলাম ৬০টি ও তার প্রতিদ্বন্দ্বী আকতারুল আলম ২৬ টি ভোট পেয়েছেন। তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিটিতে ছিলেন, রাজশাহী বিএফএ’র নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আব্দুল মান্নন, সদস্যবৃন্দ ফজলুল করিম ও মোহাম্মদ আলী।

ভোট গননা শেষে আবুল কালামকে সভাপতি ও রবিউল ইসলামকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ঘোষণা করেন প্রধান নির্বাচক আব্দুল মান্নন। এর পূর্বে রাজশাহী বিএফএ’র সভাপতি ওছমান আলীর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০ টার দিকে সভা পরিচালনায় ছিলেন, রাজশাহী বিএফএ’র সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন