সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

নতুন আঙ্গিকে সরব হচ্ছেন বুবলী

Paris
Update : শনিবার, ২৮ মে, ২০২২

এফএনএস : হালের অন্যতম জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী বুবলী। শুধু সিনেমাপাড়া নয়, টিভিসি কিংবা ওটিটি প্ল্যাটফর্ম- বলতে গেলে সব মাধ্যমেই সরব এই লাস্যময়ী। ঢালিউডে নাম লেখানোর পূর্বে একটি বেসরকারি টিভি চ্যানেলে সংবাদ উপস্থাপনাও করেছেন তিনি। ক্যারিয়ারের মুকুটে এবার আরও একটি পালক যোগ হতে যাচ্ছে তার। এবার মঞ্চেও উপস্থাপিকা হিসেবে সরব হচ্ছেন তিনি। জানা গেছে, আগামী ৩০ মে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১। এই অনুষ্ঠানের মঞ্চে উপস্থাপিকা হিসেবে দেখা যাবে বুবলীকে। সংবাদমাধ্যমকে বুবলী বলেন, সিনেমার শুটিংয়ে এই মুহূর্তে আমি বরগুনায় আছি। দুই-একদিনের মধ্যে ঢাকায় ফিরবো।

এসেই কিছুটা প্রস্তুতি নিতে হবে এই অনুষ্ঠানের জন্য। কারণ দর্শকের সামনে উপস্থাপিকা হিসেবে হাজির হতে যাচ্ছি। এটি বেশ চ্যালেঞ্জিং এবং ভিন্ন একটি প্ল্যাটফর্ম। বুবলী আরও বলেন, এই অ্যাওয়ার্ড প্রোগ্রামটি একেবারেই ইউনিক বলা যেতে পারে। যে কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রাম বরাবরই সাংবাদিকরা কাভার করে থাকেন। আর এবারের প্রোগ্রামে সাংবাদিকরাই অতিথি এবং তাদের অ্যাওয়ার্ড দেওয়া হবে। এরকম একটি ব্যতিক্রমী আয়োজনের অংশ হতে পেরে সত্যিই আমি আনন্দিত। উল্লেখ্য, বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড আয়োজন করেছে দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। জুরি বোর্ডের বিচারে ৫টি ক্যাটাগরিতে মোট ১১ জন অনুসন্ধানী সাংবাদিক পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। এ ছাড়া তৃণমূল সাংবাদিকতায় অবদান রাখা স্বীকৃতিস্বরূপ প্রতিটি জেলা থেকে একজন করে মোট ৬৪ গুণী সাংবাদিককে সম্মাননা দেওয়া হবে।


আরোও অন্যান্য খবর
Paris