১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গোয়ালে বিষ দিয়ে ৩ গরু হত্যার অভিযোগ

প্রকাশিত: ২৬ মে ২০২২, ৮:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: lead
গোয়ালে বিষ দিয়ে ৩ গরু হত্যার অভিযোগ
বিজ্ঞাপন

চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে গোয়ালে বিষ দিয়ে তিনটি গরু মেরে ফেলার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার নিমপাড়া ইউনিয়নের কালুহাটি সাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন গরুর খামারি আমানুল ইসলাম। খামারি আমানুল ইসলাম জানান, তিনি পাশ্ববর্তী বাঘা উপজেলার আব্দুর রহমান সরকার বিএম কলেজে শিক্ষকতা করেন। পাশাপাশি এনজিও থেকে ঋণ নিয়ে গাভির ক্ষুদ্র খামার গড়ে তুলেছেন। সেখানে ছয়টি গরু রয়েছে। গত মঙ্গলবার সকালে সকালে খড় ও ভূষি এবং বিকালে নিজ জমির ঘাস খেতে দিয়েছিলেন গরুগুলোকে।

এরপর গরুগুলো গোয়ালেই বাঁধা ছিল। সন্ধার পরে গরুগুলো ছটফট শুরু করলে গোয়ালে গিয়ে দেখেন একটা গরু মরে গেছে। এভাবে ঘন্টা খানেক সময়ের মধ্যেই তিনটা গরু মারা যায়। বাকি তিনটাও অসুস্থ হয়ে পড়ে। তিনি আরো জানান, মৃত গরু তিনটার মধ্যে দুইটার পেটে ৭ ও ৮ মাসের বাচ্চা ছিল। আর বাকিটা বকনা গরু ছিল। গরু তিনটার মূল্য আনুমানিক সাড়ে চার লক্ষ টাকা। অসুস্থ গরু তিনটাকে পশু হাসপাতাল থেকে চিকিৎসক এসে চিকিৎসা দিয়ে স্বাভাবিক করেছে। গরুগুলোর শরীর ও মুখ থেকে বিষের গন্ধ বের হচ্ছিল। পূর্বশক্রতার কারণে কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে জানিয়েছেন তিনি।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. নাজনিন নাহার বলেন, গরুরগুলো এ অবস্থা শুনে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়েছিলাম। আমরা প্রাথমিকভাবে ধারনা করছি বিষক্রিয়া গরু তিনটার মৃত্যু হয়েছে। তবে গরুর শরীর থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। নমুনা প্রতিবেদন হাতে পেলে সঠিক কারণটি নিশ্চিতভাবে বলা যাবে। চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি নিয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন