২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ওমর থিম প্লাজায় পিঠা উৎসব ও বস্ত্র মেলার উদ্বোধন

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২১, ১০:০৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
ওমর থিম প্লাজায় পিঠা উৎসব ও বস্ত্র মেলার উদ্বোধন
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : পিঠা উৎসব ও বস্ত্র মেলার অনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নগরীর ওমর থিম প্লাজায় উইমেন ইন্টারপ্রিনিয়ার্স (ওয়েব) রাজশাহী এবং থিম ওমর প্লাজা উদ্যোগে পিঠা উৎসব ও বস্ত্র মেলার হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি মোঃ মনিরুজ্জামান মনি ও উইমেন ইন্টারপ্রিনিয়ার্স (ওয়েব) রাজশাহী‘র সভানেত্রী আঞ্জুমান আরা পারভিন লিপি। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন। প্রায় ৫০টি বিভিন্ন বস্ত্রে স্টল ও টপ ফ্লরে ও প্রায় ৩০ শীতকালীন পিঠা সহ বিভিন্ন ধরনের পিঠার স্টল আছে এই মেলায়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন