সর্বশেষ সংবাদ
বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ফজলি আম’র জিআই সনদ যৌথভাবে পেলো রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ

Paris
Update : বুধবার, ২৫ মে, ২০২২

এফএনএস : ফজলি আম রাজশাহীর, নাকি চাঁপাইনবাবগঞ্জের এ নিয়ে রশি টানাটানি চলছিল এত দিন। অস্তিত্ব পরীক্ষায় নেওয়া হয়েছিল ডিএনএ নমুনাও। কিন্তু শেষ পর্যন্ত এই আমটি নিজস্ব পণ্য হিসেবে জিআই যৌথভাবে জিআই সনদ পেল উভয় জেলাই। রাজশাহী ফল গবেষণা কেন্দ্র ফজলি আমের জিআই স্বত্ত্ব দাবি করার পর, পাল্টা দাবি জানায় চাঁপাইনবাবগঞ্জ। গতকাল মঙ্গলবার এ নিয়ে ঢাকায় শুনানি হয়। শুনানি শেষে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের রেজিস্ট্রার (অতিরিক্ত সচিব) যনেন্দ্রনাথ সরকার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের আমকে যৌথভাবে জিআই পণ্য হিসেবে আদেশ দেন।

রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলীম উদ্দিন জানান, তিনি রাজশাহীর পক্ষে শুনানিতে অংশ নিয়েছিলেন। সেখানে তথ্য-উপাত্ত তুলে ধরেন। আর চাঁপাইনবাবগঞ্জের পক্ষে জাহাঙ্গীর সেলিম ও মুনজের আলমসহ ৬ জন অংশ নেন। তারাও চাঁপাইনবাবগঞ্জের পক্ষে তথ্য-উপাত্ত তুলে ধরেন। প্রায় তিন ঘণ্টা ধরে চলা শুনানি শেষে বিকেলে আদেশ দেওয়া হয়। তাতে যৌথভাবে রাজশাহীও চাঁপাইনবাবগঞ্জকে ফজলি আমের জন্য জিআই সনদের স্বীকৃতি দেওয়া হয়। রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলীম উদ্দিন বলেন, এখন আদেশের বিরুদ্ধে কোনো পক্ষ সংক্ষুব্ধ হলে আদালতে যেতে পারবেন। রাজশাহীর জন্য কী করা হবে, সেটি পরবর্তীতে ভেবে তারা সিদ্ধান্ত নেবেন। আপাতত রায় ঘোষিত আদেশই চূড়ান্ত।


আরোও অন্যান্য খবর
Paris