কাউন্সিলর রেজাউন নবী দুদুকে দেখতে গেলেন মেয়র
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রেজাউন নবী (দুদু) অসুস্থ্য হয়ে নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে দরগাপাড়া এলাকার বাসভবনে তাকে দেখতে যান রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এসময় মেয়র তার শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং আশু সুস্থ্যতা কামনা করেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
