২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নর্থ বেঙ্গল ভার্সিটিতে চালু হচ্ছে অনলাইন মিডিয়া চ্যানেল

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২১, ৯:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
নর্থ বেঙ্গল ভার্সিটিতে চালু হচ্ছে অনলাইন মিডিয়া চ্যানেল
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) যোগাযোগ ও সাংবাদিকতা অধ্যয়ন বিভাগে মিডিয়া ল্যাবের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর আলুপট্টিতে ইউনিভার্সিটির যোগাযোগ ও সাংবাদিকতা অধ্যয়ন বিভাগে এই মিডিয়া ল্যাবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিবোর্ডের চেয়ারপার্সন নারীনেত্রী, সংগঠক ও কথাশিল্পী অধ্যাপিকা রাশেদা খালেক।

এ উপলক্ষে আজ সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তৃতা করেন এই্ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক। প্রসঙ্গত, যোগাযোগ ও সাংবাদিকতা অধ্যয়ন বিভাগের মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীরা এই মিডিয়া ল্যাব ব্যবহার করে টেলিভিশন, রেডিওর সংবাদ ও অনুষ্ঠান এবং চলচ্চিত্র নির্মাণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ পাবেন। এই বিভাগের অধীনে শ্রীঘ্রই ‘‘মিডিয়া এন্ড প্রোডাক্টশন’’ বিষয়ে মাস্টার্স প্রোগ্রাম চালুর প্রস্তুতি চলছে। উপাচার্য তাঁর বক্তব্যে এই বিভাগের অধীনে শিগগিরই একটি অনলাইন মিডিয়া চ্যানেল চালুরও ঘোষণা দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল, চীফ কো-অর্ডিনেটর প্রফেসর ড. পি. এম. সফিকুল ইসলাম। যোগাযোগ ও সাংবাদিকতা অধ্যয়ন বিভাগের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন এই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. দুলাল চন্দ্র বিশ্বাস, এই বিভাগের খন্ডকালীন শিক্ষক সহযোগী অধ্যাপক ড. মো. মোজাম্মেল হোসেন বকুল (সাজ্জাদ বকুল)।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন