মঙ্গলবার

২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আম পরিবহনে চেম্বারের সাথে কুরিয়ার সার্ভিসের প্রতিনিধির মতবিনিময়

Paris
Update : শুক্রবার, ২০ মে, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল বৃহস্পতিবার রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বোর্ডরুমে আম পরিবহনে সুষ্ঠভাবে কুরিয়ার সার্ভিস পরিচালনার জন্য কুরিয়ার সার্ভিস এর মালিক-প্রতিনিধির সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন আম মৌসুমে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় চেম্বার সভাপতি আম পরিবহনে মূল্য স্থিতিশীল রাখার জন্য অনুরোধ করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলার ওমেক্স কুরিয়ার, রেইনবো কুরিয়ার, এস আর পার্সেল, আহমেদ পার্সেল, সুন্দরবন করিয়ার, জননী পার্সেল,

মেট্রো এক্সপ্রেস, টাইগার, এস এ পরিবহন, ইউএসবি কুরিয়ার, করতোয়া কুরিয়ার, এ জে আর কুরিয়ার সার্ভিস এর প্রতিনিধিবৃন্দ। আরও উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আওয়াল খান চৌধুরী, সহ-সভাপতি সুলতান মাহমুদ সুমন, পরিচালক মোঃ শাহাদৎ হোসেন বাবু, চেম্বার সচিবালয়ের সচিব গোলাম জাকির হোসেন, সহকারী সচিব মোঃ আব্দুল্লাহ আল ইয়াসিন।


আরোও অন্যান্য খবর
Paris