১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী শহরে একমাত্র বৌদ্ধ পরিবার পারিবারিকভাবে পালন করল পুণ্যোৎসব!

প্রকাশিত: ১৬ মে ২০২২, ১০:২১ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রাজশাহী শহরে একমাত্র বৌদ্ধ পরিবার পারিবারিকভাবে পালন করল পুণ্যোৎসব!
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : গতকাল পালিত হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্নিমা। বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব। এই পুণ্যোৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। বৈশাখী পূর্ণিমা দিনটি বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত। এই পবিত্র তিথিতে বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বোধি বা সিদ্ধিলাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন।

দেশের অন্যান্য স্থানের মতো গতকাল বিভাগীয় শহর রাজশাহীতেও পালিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পুণ্যোৎসব বৌদ্ধ পূর্ণিমা। তবে, অন্যান্য স্থান বা শহরের চাইতে রাজশাহী নগরীর এই উৎসবে ছিল অনেক ভিন্নতা। অত্যান্ত সংখ্যালঘুর কারণে নিয়মানুযায়ী আনন্দ আর উৎসবের সাথে একাকার হয়ে বুদ্ধ টেম্পল বা প্যাগোডায় গিয়ে বুদ্ধের চরনে ফুল দিয়ে প্রমাণ করার সৌভাগ্য হয়নি রাজশাহীতে অবস্থানরত বৌদ্ধ ধর্মাবলম্বি পরিবারের।
সৌগত প্রিয় বড়ুয়া (নয়ন), স্বদেশ প্রিয় বড়ুয়া (সুমন) আর সুমি বড়ুয়ারা নিজেদের বাড়িতে প্রতিবারের ন্যায় গতকালও ধর্মীর উৎসব উৎযাপন করলো ঘরোয়াভাবেই।

সৌগত প্রিয় বড়ুয়ার বাবা ছিলেন বন বিহারী বড়ুয়া। তিনি রাজশাহী শিক্ষা বোর্ডে চাকুরি করতেন। বন বিহারী বড়ুয়ার জন্মস্থান ছিল বাণিজ্যিক রাজধানী চট্রগ্রামে। প্রায় পত্রিশ বছর পূর্বে কাজের সন্ধানে এসেছিলেন শিক্ষানগরী রাজশাহীতে। এরপর থেকে এখানেই স্থায়ীভাবে বসতি গড়েন। কর্ম আর সন্তানদের লিখাপড়ার কারণে ফিরে যাওয়া হয়নি আর নিজ জন্মস্থানে। ২০১০ সালে তিনি শিক্ষা বোর্ড থেকে অবসরে যান। তিনি ২০১৬ সালের জুন মাসে মৃত্যুবরণ করেন। বড় ছেলে স্বদেশ বড়ুয়ার দুই মেয়ে ও স্ত্রী মিলে চারজন। ছোট ছেলে সৌগত প্রিয় বড়ুয়ার এক মেয়ে এক ছেলে ও স্ত্রী মিলে পরিবারের সদস্য চারজন।

তাদেরই এক চাচাতো ভাইয়ের স্ত্রীসুমি বৌউদির একটি সন্তান নিয়ে পরিবারের সদস্য সংখ্যা দুইজন। অর্থ্যাৎ রাজশাহী শহরে এই একটি পরিবারের মোট এগারো জনই বৌদ্ধ ধর্মের সংখ্যালঘু পরিবার। এই সংখ্যা লঘুর জন্যই এই পরিবারের প্রতি সরকার বা সংশ্লিষ্টদের নেই তেমন কোন তৎপরতা বলে জানান নয়ন। তিনি কিছুটা আক্ষেপ করে আরো বলেন, কোন বছরেই ধর্মীয় এই উৎসবে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন কিংবা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ থেকেও কোন প্রকার খোজখবর নেয়া হয়না।

অথচ হিন্দুদের ধর্মীয় উৎসবগুলোতে সরকার থেকে দেয়া হয় নানামূখি সুবিধা ও উপহার। তিনি আরো বলেন, মিয়ানমারে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করার সময় স্থানীয় প্রশাসন বাসায় এসে একবার খোজ নিয়েছিলেন। কোন সমস্যা হলে ফোনও করতে বলেছিলেন।
গতকাল এই পরিবারের বাড়িতে গিয়ে দেখা গেছে, নিজেদের একটি কক্ষে গৌতম বুদ্ধের দুটো ছবির সামনে বেশ কয়েকটি প্লেটে সাজিয়ে রাখা হয়েছে মিষ্টি, বিভিন্ন রকমের ফল, সামান্য একটু পোলাও আর অন্য একটি প্লেটে রাখা হয়েছে অপরাজিতা ফুল।

তারই সামনে বৌদ্ধকে প্রণাম করে ধর্মিয় নিয়মে পালন করা করছে বৌদ্ধ পূর্ণিমার উৎসব। অত্যন্ত সংখ্যা লঘু হবার পাশাপাশি রাষ্ট্রিয়ভাবে তেমন কোন খোজখবর না থাকায় নিজেদেরকে খুব অসহায় মনে হয় বলেও মন্তব্য নয়নের। তিনি এই বৌদ্ধ পূর্নিমায় রাজশাহীবাসির মঙ্গল কামনা করে বলেন রাজশাহী শহরের সকল মানুষের জীবনে সুখ ও স্বাচ্ছন্দ্য বিরাজ করুক। সকলেই বিপদমুক্ত থাকুক।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন