১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নওহাটায় মালবাহী ট্রাক্টচাপায় স্বামী-স্ত্রী কন্যাসহ ৪ জন নিহত

প্রকাশিত: ১৬ মে ২০২২, ১০:১৯ পূর্বাহ্ণ | বিভাগ: lead
নওহাটায় মালবাহী ট্রাক্টচাপায় স্বামী-স্ত্রী কন্যাসহ ৪ জন নিহত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলার নওহাটায় দুই মোটারসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর মাটিবাহী ট্রাক্টচাপায় ৪ জন নিহত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের আমান কোল্ড স্টোরের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নওগাঁর মান্দা উপজেলার বাসিন্দা আবদুল মান্নান (৪৮), নিয়ামতপুর উপজেলার চন্ডিপুরের বাসিন্দা বীথি খাতুন (৩৩) ও তার মেয়ে মরিয়ম জান্নাত (৪)। এ ঘটনায় আহত বীথির স্বামী আফতাবকে (৩৫) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

বিকেল ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আফতাব হোসেন মারা যান। এর আগে তার স্ত্রী ও চার বছরের শিশু কন্যা মারা যান। পুলিশ জানায়, রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের আমান কোল্ড স্টোরের সামনে দুই মোটারসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর মাটিবাহী ট্রাক্টর চাপায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন।

পবা থানার ওসি ফরিদ হোসেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে আমান কোল্ড স্টোরের সামনে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে দুই মোটরসাইকেলের চার যাত্রী রাস্তার উপর ছিটকে পড়ে। এ সময় মাটিবাহী একটি ট্রাক্টর তাদের চাপা দেয়। এতে একটি মোটরসাইকেলের আরোহী আব্দুল মান্নান ঘটনাস্থলে প্রাণ হারান। তিনি রাজশাহী থেকে মান্দার দিকে যাচ্ছিলেন।তিনি বলেন, আরেকটি মোটরসাইকেলে আক্তার হোসেন ও তার স্ত্রী বিধি খাতুন এবং কন্যা সন্তান মরিয়ম ছিলেন।

এদের মধ্যে মরিয়ম ঘটনাস্থলে এবং বিথিকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আর আক্তার হোসেন চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান। তারা তিনজন একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে নিয়ামতপুর থেকে রাজশাহী যাচ্ছিলেন। ওসি বলেন, নিহতদের লাশ উদ্ধার করে মর্গে নেয়া হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন