শনিবার

৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমানে ২৮ জনকে পুশইনের আপচেষ্টা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-প্রশিক্ষণে অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রযুক্তির সাহায্যে ভুল-অপতথ্যের প্রচার মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী

নগরীর শিরোইল কলোনি এলাকায় ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের দাবি

Paris
Update : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর শিরোইল কলোনি এলাকায় নক্সাবিহীন ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ করায় আশঙ্কায় রয়েছেন স্থানীয়রা। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ), রাজশাহী সিটি কর্পোরেশন ও আরএমপির চন্দ্রিমা থানায় অভিযোগ দেয়া হলেও ভবন অপসারণ হয়নি। অবিলম্বে ঝুঁকিপূর্ণ সেই ভবন অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

প্রায় এক যুগ থেকে নির্মানাধীন ওই ভবন অপসারন করতে মসরুল হুদা রাসেল নামে স্থানীয় এক বাসিন্দা গত মঙ্গলবার (১২ জানুয়ারি) চন্দ্রিমা থানায় সাধারণ ডায়েরি করেছেন। রাসেল জানান, তাদের এলাকায় বহু পুরাতন দুই তলার ওই ভবনটি এক যুগ থেকে একদিকে হেলানো ছাদ ও দেয়াল ধ্বসে গেছে। সাহউল হুদা সোহেল নামে এক ব্যক্তি ভবনটি নির্মাণ করছিলেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে অভিযোগ দিলেও ভবনটি একই অবস্থায় রয়েছে। এ ঘটনায় অবিলম্বে ঝুঁকিপূর্ণ ভবনটি অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে অভিযুক্ত সাহউল হুদা সোহেলের বক্তব্য পাওয়ান যায়নি। তবে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।


আরোও অন্যান্য খবর
Paris