সর্বশেষ সংবাদ
বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

সিলিং ফ্যান পড়ে কপাল ফাটলো ডা. মুরাদের

Paris
Update : শনিবার, ১৪ মে, ২০২২

এফএনএস : সিলিং ফ্যান পড়ে কপাল ফেটেছে আলোচিত-সমালোচিত সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপির। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার দেবাশীষ রাজবংশী। স্থানীয়রা ও হাসপাতাল সূত্র জানা যায়, আলোচিত-সমালোচিত সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপি দীর্ঘদিন ধরে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুরে নিজ বাড়িতে অবস্থান করছেন।

গত বৃহস্পতিবার রাতে তার সমর্থকদের সঙ্গে বৈঠকখানায় তিনি আলোচনা করছিলেন। মুরাদ হাসান এমপির ব্যক্তিগত সহকারী জাহিদ নাঈম বলেন, বৈঠক চলাকালে এক বৃদ্ধ রোগীকে চিকিৎসা দেওয়ার সময় সিলিং ফ্যান পড়ে গেলে এমপি মুরাদ আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খবর দেওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক এসে তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার দেবাশীষ রাজবংশী গতকাল শুক্রবার দুপুরে জানান, রাতে সিলিং ফ্যান মাথায় পড়ে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপি গুরুতর আহত হওয়ার খবর পাই। পরে হাসপাতালের চিকিৎসকরা তার বাড়িতে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। তিনি আরও বলেন, তার কপালে তিনটি সেলাই দেওয়া হয়। নিজ বাড়িতেই তিনি চিকিৎসা নিচ্ছেন।


আরোও অন্যান্য খবর
Paris