রাবি’র চাকুরী প্রার্থী সাবেক ছাত্রনেতাদের সাথে আ’লীগ নেতৃবৃন্দে আলোচনা
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকুরী প্রার্থী সাবেক ছাত্রনেতাদের আন্দোলনের কারণে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল তা রাজশাহী মহানগর আওয়ামী লীগের নজরে আসে। বিষয়টি নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জননেতা খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকারসহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে আলোচনা করেন।
আলোচনা শেষে বিষয়টি নিরসনের লক্ষ্যে লিটনের নির্দেশে মোঃ ডাবলু সরকারের নেতৃত্বে মহানগর নেতৃবৃন্দ গতকাল বুধবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রশাসনের উর্ধ্বতন নেতৃবৃন্দের সাথে বৈঠকে বসেন। বৈঠক শেষে আন্দোলনরত নেতৃবৃন্দের সাথে কথা বলে তাদের দাবির বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হবে বলে জানানো হয়।
এ সময় ডাবলু সরকার সাংবাদিকের সাথে কথা বলেন এবং বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিকভাবে পরিচালনার জন্য মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও মতিহার থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং এর অন্তর্গত ওয়ার্ডের নেতৃবৃন্দ।
