১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাঘায় স্কুল ছাত্রীর নিজের বিয়ে ঠেকাতে থানায় অভিযোগ

প্রকাশিত: ১৩ মে ২০২২, ৬:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: lead
বাঘায় স্কুল ছাত্রীর নিজের বিয়ে ঠেকাতে থানায় অভিযোগ
বিজ্ঞাপন

এফএনএস : রাজশাহীর বাঘায় এক স্কুল ছাত্রীর নিজের বিয়ে বন্ধের জন্য থানায় অভিযোগ করেছে। বৃহস্পতিবার বাঘা থানায় এসে স্কুল ছাত্রী নিজের বিয়ে বন্ধের জন্য লিখিক অভিযোগ করে। অভিযোগ সূত্রে জানা গেছে, স্কুল ছাত্রী উপজেলার একটি উচ্চবিদ্যালয়ের দশম শেণির ছাত্রী। স্কুল ছাত্রীর মা-বাবার মধ্যে গত ৬ মাস পূর্বে ছাড়াছাড়ি হয়েছে। বর্তমানে ছাত্রীর মা তার নানীর বাড়ীতে থাকেন।

বাবার কাছে থাকে স্কুল ছাত্রীসহ আরেক বোন। তার অমতে বিয়ে দেওয়ার প্রস্তুতি নেয় বাবা। বিষয়টি মেনে নিতে না পেরে নিরুপায় হয়ে থানায় এসে অভিযোগ দায়ের করেন। বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ছাত্রীর অভিভাববকে বিয়ে না দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়। তারপরও গোপনে বিয়ে দিলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন