২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মুন্ডুমালা পৌরসভায় মেয়র প্রার্থী আমিনের নির্বাচনী কার্যালয় উদ্বোধন

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২১, ১০:১৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
মুন্ডুমালা পৌরসভায় মেয়র প্রার্থী আমিনের নির্বাচনী কার্যালয় উদ্বোধন
বিজ্ঞাপন

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌরসভার প্যানেল মেয়র ও আসন্ন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আমির হোসেন আমিনের পক্ষে সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের প্রকাশনগর- আলী নগর গ্রামে গণসংযোগ ও নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেছেন।

জানা গেছে, ১৩ জানুয়ারী বুধবার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে তিনি দিনব্যাপী তিন নম্বর ওয়ার্ডের প্রকাশনগর এবং আলী নগর গ্রামের সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, নৌকার পক্ষে ভোট প্রার্থনা করে গণসংযোগ, নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মুন্ডুমালা বাজারে পথ সভার মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন মেয়র প্রার্থী আমির হোসেন আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আহসানুল হক স্বপন, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, এনামুল হক, আহম্মেদ সিজার, আরিফ রায়হান তপন, বদিউজ্জামান নয়ন, মোর্শেদুল মোমেনিন রিয়াদ ও জাহাঙ্গীর আলম প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন