সাবেক মন্ত্রী অসুস্থ্য কামরুল ইসলামকে ঢাকায় স্থানান্তর
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সাবেক খাদ্যমন্ত্রী এ্যাড. কামরুল ইসলাম এমপিকে এয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। গতকাল বুধবার বিকাল ৫টা ৪৫ মিনিটে হযরত শাহ মখদুম বিমানবন্দর থেকে এয়ার এ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে যাত্রা করে। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এরআগে দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে দেখতে যান রাসিক মেয়র। এ সময় তাঁর শারিরীক অবস্থা ও চিকিৎসা সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেন সিটি মেয়র।
উল্লেখ্য, বাংলাদেশ বার কাউন্সিল সদস্য নির্বাচন-২০২২ উপলক্ষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের প্যানেল পরিচিত সভায় যোগ দিতে গত মঙ্গলবার রাজশাহীতে আসেন এ্যাড. কামরুল ইসলাম এমপি। এদিকে, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এ্যাড. কামরুল ইসলাম এমপি কে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার প্রমুখ।
