দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই, শনাক্ত ৩৩ জন
এফএনএস : গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় শনাক্ত হয়েছেন ৩৩ জন। এসময়ে কারো মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ২০ দিন করোনায় কেউ মারা যায়নি। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ১২৭ জন এবং শনাক্ত ১৯ লাখ ৫২ হাজার ৮৮৮ জন। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৫৩ শতাংশ। এদিন সুস্থ হয়েছেন ২৪৯ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৮ লাখ ৯৮ হাজার ৩১২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ২১৭টি,অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ১৮২টি। এখন পর্যন্ত এক কোটি ৪০ লাখ ৩১ হাজার ২৩২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ০ দশমিক ৫৩ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৯২ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ২১ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৯ শতাংশ।
