সর্বশেষ সংবাদ
বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রেকর্ড ভেঙে ২৬ বার এভারেস্টের চূড়ায় ৫২ বর্ষী নারী

Paris
Update : মঙ্গলবার, ১০ মে, ২০২২

এফএনএস : এতদিন সর্বাধিক বার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে ওঠার রেকর্ড ছিল নেপালের কামি রীতা শেরপার দখলে। এ বার নিজের রেকর্ড নিজেই ভাঙলেন ৫২ বছরের রীতা। মোট ২৬ বার বিশ্বের সর্বোচ্চ স্থানে পা রাখলেন তিনি। জানা গিয়েছে, রীতা তার ১১ সঙ্গীকে নিয়ে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ৮ হাজার ৮৪৮.৮৬ মিটার উচ্চতার এভারেস্ট চূড়ায় পৌঁছন। এর আগে ২৫ বার একই শৃঙ্গে পা রাখার অনন্য অভিজ্ঞতা ছিল তার সঙ্গে। শেরপারা মূলত পর্বতারোহীদের জন্য দড়ি বাঁধার কাজ করে থাকেন। মে মাসে এই মৌসুমের আরোহণ শুরু হয়েছে।

সূত্রের খবর, এ বছর ৩১৬ জনকে এভারেস্ট চূড়ায় আরোহণের অনুমতি দিয়েছে। তার আগেই রেকর্ড ভেঙে নয়া রেকর্ড গড়ে ফেললেন রীতা। ১৯৯৪ সালের ১৩ মে প্রথম বার এভারেস্ট আরোহণ করেন রীতা। তার পর মাউন্ট গডউইন অস্টিন (কেটু), মাউন্ট লোৎসে, মাউন্ট মানসালু এবং মাউন্ট চো ইউ চূড়া আরোহণ করেছেন তিনি। ৮ হাজার মিটার উচ্চতা বিশিষ্ট চূড়ায় আরোহণেও বিশ্বরেকর্ড রয়েছে রীতারই দখলে।


আরোও অন্যান্য খবর
Paris