১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

‘মন্ত্রীর স্ত্রীর কথায় টিটিইকে বরখাস্ত করা ঠিক হয়নি’

প্রকাশিত: ৯ মে ২০২২, ৮:৪৪ পূর্বাহ্ণ | বিভাগ: lead
‘মন্ত্রীর স্ত্রীর কথায় টিটিইকে বরখাস্ত করা ঠিক হয়নি’
বিজ্ঞাপন

এফএনএস : রেলমন্ত্রীর স্ত্রীর কথায় ট্রেনের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলামকে বরখাস্ত করা ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, কথিত আত্মীয়দের রেলমন্ত্রীর না চেনার তথ্য সঠিক, একই সঙ্গে মন্ত্রীর স্ত্রীর কথায় টিটিইকে সাময়িক বরখাস্ত সমীচীন নয়। এর আগে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন সাংবাদিকদের জানান, গত শনিবার পর্যন্ত তিনি জানতেন না যে অভিযোগকারীরা তার স্ত্রীর আত্মীয়।

পরে তিনি জানতে পেরেছেন। তবে মন্ত্রীর স্ত্রী শুধুমাত্র অভিযোগ করেছেন, কাউকে সাসপেনশন করতে বলেননি। বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে ঈশ্বরদী রেল জংশন থেকে তিন যাত্রী বিনা টিকিটে এসি কেবিনের সিট দখল করে বসেন। এ সময় ট্রেনে কর্তব্যরত টিটিই শফিকুল ইসলাম তাদের টিকিট দেখতে চাইলে তারা রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন