৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের প্রস্ততি পরিদর্শন করলেন রাসিক মেয়র লিটন

প্রকাশিত: ২ মে ২০২২, ১১:২৩ পূর্বাহ্ণ | বিভাগ: স্পেশাল নিউজ
কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের প্রস্ততি পরিদর্শন করলেন রাসিক মেয়র লিটন
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীতে পবিত্র ঈদুল ফিতরের নামাজের প্রধান জামাত সকাল ৮টায় নগরীর হযরত শাহমখদুম রূপোস (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে হযরত শাহমখদুম রূপোস (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের প্রস্ততি পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

গতকাল রবিবার বিকেলে হযরত শাহমখদুম রূপোস (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন সিটি মেয়র মহোদয়। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন