১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পবিত্র ইদ-উল-ফিতর উপলক্ষ্যে আরএমপি’র নিষেধাজ্ঞা

প্রকাশিত: ২ মে ২০২২, ১১:১৪ পূর্বাহ্ণ | বিভাগ: lead
পবিত্র ইদ-উল-ফিতর উপলক্ষ্যে আরএমপি’র নিষেধাজ্ঞা
বিজ্ঞাপন

তথ্য বিবরণী : আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। গত বৃহস্পতিবার আরএমপি’র এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। আদেশে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ (ঢ), ২৯ (ক), ২৯(খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে মহানগর এলাকায় আতশবাজি, পটকা ফুটানোসহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য বিক্রয় ও ব্যবহার, হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশে অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক,

ছোরা বা লাঠি ও বিষ্ফোরক দ্রব্য বহন এবং জায়নামাজ ছাড়া কোনো প্রকার ব্যাগ, ভারী বস্তু বা অন্য কোনো দ্রব্যাদি বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়। আদেশ অনুযায়ী, ইদের পূর্ব দিন হতে পরের দিন পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। উক্ত সময়ে আইন অমান্যকারীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন