১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ভিডিও বার্তায় দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

প্রকাশিত: ১ মে ২০২২, ১:০৪ পূর্বাহ্ণ | বিভাগ: lead
ভিডিও বার্তায় দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা
বিজ্ঞাপন

এফএনএস : পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার সবাইকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। ৩৮ সেকেন্ডের ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, প্রিয় দেশবাসী, আস্সালামু আলাইকুম। আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। এক মাস সিয়াম সাধনার পর আবার এসেছে পবিত্র ঈদুল ফিতর।

ঈদুল ফিতর মানে আনন্দ, আসুন ঈদুল ফিতরের আনন্দ সবাই ভাগাভাগি করে নেই। শেখ হাসিনা বলেন, যে যার অবস্থান থেকে ঈদুল ফিতরের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন