চরম ঝুঁকিতে রাজশাহীর পথশিশুরা
স্টাফ রিপোর্টার : গেল বছর ১৪ নভেম্বর ২০২১ ঢাকা থেকে প্রকাশিত একটি পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গেছে, ২০১৫ সালের হিসেবানুযায়ী বাংলাদেশে পথশিশুর সংখ্যা ছিল ১০ লাখ। বর্তমানে বাংলাদেশে পথশিশুর সংখ্যা নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। কেউ বলেন, ২১ লাখ। কেউ বলেন ২৪ লাখ। তবে, এদেরমধ্যে ঐ সময় ৬০ হাজারের বেশি সংখ্যক শিশু আক্ষরিক অর্থেই রাস্তায় থাকে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক গবেষণায় দেখা গেছে, পথশিশুদের ৫১ ভাগ অশ্লীল কথার শিকার হয়। শারীরিকভাবে নির্যাতনের শিকার হয় ২০ শতাংশ। আমাদের দেশের পথশিশুদের কুলি, হকার, রিক্সা-অটোচালক, শ্রমিক, ফুল কিংবা বেলুন বিক্রেতা, হোটেলবয়, মাদক বাহক, ঝালাই কারখানার শ্রমিক ইত্যাদিসহ বিভিন্ন প্রকার ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত করা হয়।
এদিকে, রাজশাহী জেলা সমাজসেবা কার্যালয়সহ অন্যান্য সরকারি দপ্তরেও নেই নগরীর পথশিশুর জরিপকৃত কোন সংখ্যার হিসেব নিকেশ। রাজশাহী জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা হামিদুল ইসলাম এক প্রশ্নের জবাবে বলেন, দাপ্তরিকভাবে কোন জরিপের হিসেব নেই রাজশাহী নগরীর পথশিশুর সংখ্যা নিয়ে। তবে; কারিতাস নামের একটি এনজিও পথশিশুদের নিয়ে জরিপ করলে মাঝেমধ্যে তারা আমাদেরকে জরিপের হিসেবটা দেয়। সমাজসেবা কার্যালয় শুধুমাত্র ভিকটিম পথশিশুদের পুনর্বাসন সেবাসহ প্রয়োজন বোধে প্রশাসনিক ও আইনি সেবার মাধ্যমে নিজনিজ গ্রামের বাড়ি পৌছে দেবার কাজটি করে থাকে।
এবিষয়ে কারিতাস রাজশাহী নগর শাখার জুনিয়র প্রোগ্রাম অফিসার হামিদ জানান, চলতি বছরের জানুয়ারিতে শুরু হওয়া ‘আলোকিত শিশু’ প্রজেক্টের আওতায় নগরীর ছয়টি ওয়ার্ডের মোট ২০টি পয়েন্ট নিয়ে পরিচালিত চলমান জরিপে প্রায় ৬৫০ জন পথশিশুর সন্ধান পাওয়া গেছে। ঐসকল পথশিশুদেরকে শিক্ষা ও সমজাতীয় বিভিন্ন সেবার আওতায় আনা হবে। নগরীর পথশিশুদের অধিকাংশ মাদক সেবনের সাথে জড়িত। একটি দুষ্টুচক্র ঐসকল পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদেরকে ব্যবহার করছে মাদকের বাহক হিসেবে। এছাড়াও ছোটখাটো চুরি ও ছিনতাই ছাড়াও বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজেও ব্যবহার করা হচ্ছে পথশিশুদের।
হেল্প পিপল নামের একটি স্বেচ্ছাসেবি সংগঠণের প্রতিষ্ঠাতা সভাপতি আল রশিদ রাহি জানান, তারা মাঝেমধ্যেই পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে নিজেদের উদ্যোগে কাজ করেন। নগরীর পথশিশুদের জীবনপ্রণালীর সাথে মাদকের সম্পৃক্ততার বিষয়ে জানতে হেল্প পিপল সংগঠনটির সভাপতি রাহি বলেন, একটি স্থানীয় সিন্ডিকেট এই ধরনের শিশুদেরকে কখনো কখনো মাদকের বাহক কিংবা সরবরাহকারি (সেবনকারিদের কাছে পায়ে হেটে পৌছে দেবার দায়িত্ব) হিসেবে অপব্যবহার করার প্রয়াস চালায়। নিজেদের আয়াত্তে রাখার জন্য ছোট ছোট বাচ্চাগুলোকে বিভিন্ন পন্থা ও কৌশল অবলম্বন করে নিয়মিত মাদকসেবনে অভ্যস্থ করাই।
যাতে করে তারা সেবন ও সরবরাহ কাজ থেকে নিজেদেরকে পৃর্থক করতে না পারে। তিনি আরো জানান, হযরত (১৪) নামের এক বুদ্ধি প্রতিবন্ধি শিশু থাকে নগরীর প্রমথনাথ সরকারি বালিকা বিদ্যালয়ের (পিএন স্কুল) রাস্তা সংলগ্ম ফুটপাতে। সারাদিন ঘুরেঘুরে বেলুন বিক্রি করে সে। সেই উপার্জিত অর্থ দিয়েই চলে তার অন্ন যোগানোর চেষ্টা। মাস দুয়েক হলো কে বা কাহারা হাতুরি দিয়ে তাকে মেরে তার উপার্জিত টাকা ও মালামাল ছিনিয়ে নিয়ে গুরুতর আহতবস্থায় ফেলে পালিয়ে যায়! বাঘা উপজেলা থেকে নগরীতে প্রতিদিন সকালে এসে সন্ধ্যা পর্যন্ত ঘুরেঘুরে বেলুন বিক্রি করে সামান্য অর্থ নিয়ে ফিরে বাড়ি ফিরে যায় সুবিধাবঞ্চিত শিশু রহিম (১৪/১৫)।
শিশুটির সামান্য উপার্জিত সেই অর্থ দিয়েই চলে মা বোন সহ তিনজনের সংসার। এছাড়াও সেই অর্থের একটি অংশ ব্যয় করতে হয় বড় বোনের লিখাপড়ার খরচ হিসেবেও! বলে পত্রিকার প্রতিনিধিকে জানান রাহি। তিনি আরো জানান, বাবার মৃত্যুর পর মা অন্যত্র বিয়ে করায় বুদ্ধি প্রতিবন্ধি ইমতিয়াজ (১৬) বাড়ি ছাড়তে বাধ্য হয়ে কুমিল্লা চাঁদপুর থেকে পারি জমায় রাজশাহী নগরীতে। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি গ্রুপ আইডির সহায়তায় তাকে নিজ গ্রামে পৌছানোর ব্যবস্থা করা হয়।
নগরীর বিভিন্ন এলাকায় ঘুরাফেরা করা ঐসকল পথশিশুদের সাথে কথা বলে জানা গেছে, তাদের প্রাত্যহিক উপার্জনের একটি অংশ তারা মাদক সেবনের পেছনেও ব্যয় করতে বাধ্য হয় বলে স্বীকার করেন অনেকেই। নগরীর গোরহাঙ্গা গৌরস্থানে বসে মাদক সেবনকারি নাটোর থেকে আসা দুই পথশিশুর একজন কথাটির সত্যতাও স্বীকার করে বলেন, তাদের কথা না শুনলে আমরা শহরে থাকতে পারবোনা।
রাহি তার অভিজ্ঞতা থেকে আরো বলেন, বিভিন্ন জেলা থেকে আগত বেশকিছু পথশিশু (১৭-১৮) নিজ নিজ এলাকায় বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত করে শান্তিপ্রিয় শহরগুলোতে এসে ছদ্মবেশেও আশ্রয় নেয়। তাদেরকে দেখে কখনো কখনো বুদ্ধি প্রতিবন্ধি কিংবা কিছুটা পাগল পাগল ভাবের মনে হলেও তারা প্রকৃত ছোট ছোট প্রকৃত পথশিশুদের জন্য ভয়ংকর হয়ে ওঠে। ঐ শ্রেণির অপরাধি বড় শিশু ও যুবকরা অনেক সময় স্থানীয় সিন্ডিকেটের আশ্রয় প্রশ্রয়ে প্রকৃত পথশিশুদেরকে মাদকে আসক্ত হতে সহোযোগিতা করে।
বিভিন্ন অঞ্চল থেকে রাজশাহী শহরে আসা পথশিশুদের সাথে কথা বলে জানা গেছে, পরিবারে বাবা-মা’র মধ্যে এর বিবাহ বিচ্ছেদ, একজনের মৃত্যুতে অন্যজনের দ্বিতীয় কিংবা একাধিক বিয়ে, আর্থিক দৈন্যদশা, পারিবারিক কলহো, সন্তানের সাথে অত্যধিক মারমূখি আচরণ ছাড়াও বন্ধু কিংবা খারাপ মানুষের প্রলোভনে পরে পথ ও সুবিধাবঞ্চিত শিশুদের বড় বড় শহরে আগমন ঘটে বলে মন্তব্য সংশ্লিষ্টদে “জন্মই যেখানে আজন্ম পাপ” উক্তিটির যথার্থতা পথশিশুদের ক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খভাবে জড়িত। মাদকাসক্ত পথশিশুর সংখ্যা নেহাতই কম নয় নগরীজুড়ে। কেউ কেউ পলিথিন ব্যাগের মধ্যে মুখ দিয়ে নিচ্ছে ভয়ংকর সলুউশন কেউবা সারাদিনের আয়ের একাংশ দিয়ে কিনছে গাজা কিংবা ইয়াবা।
বাঁধা আর অভিভাবকহীনতা ও আশ্রয়হীন এই পথশিশুগুলো প্রতিনিয়তই ধাবিত হচ্ছে অকাল মৃত্যুর দিকে। কেউ কেউ জড়িয়ে পরছে অপরাধ জগতের সাথে। বিভিন্ন অঞ্চল থেকে আসা পথশিশুরা ছাড়াও নগরীর বিভিন্ন এলাকায় দেখামেলে বস্তি থেকে উঠে আসা সুবিধাবঞ্চিত শিশুদের। এদরে সঙখ্যাও নেহাতই কম নয়। নগরীর স্থানীয় সুবিধাবঞ্চিত শিশু বহিরাগতদের সাথে নগরীর বিভিন্ন স্থানে ঘুরেফিরে করেন অর্থাপর্জন। আর সেটি দিয়ে তারা নিয়মিত করে মাদকসেবন। মাদকের সাথে জড়িত শিশুরা এই বয়স থেকে অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত হবার কারণে ভবিষ্যতের চিত্র অনেকটাই হুমকি স্বরূপ বলে মন্তব্য নগরীর সচেতন মহলের। তাই সমং থাকতে তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনতে না পারলে নগরীতে অপরাধ বৃদ্ধির আশু সংকেত বলেই মনে করছেন অনেকেই।
