১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

কলেরা সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২২, ১২:২৩ পূর্বাহ্ণ | বিভাগ: lead
কলেরা সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন

এফএনএস : দেশে কলেরা সংক্রমণ বাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শেখ হাসিনা। খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, কলেরা সংক্রমণের বিষয়টি অনির্ধারিত ইস্যু হিসেবে সভায় আলোচনা হয়েছে। সংক্রমণ বাড়ায় উদ্বেগ জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিষয়টি তিনি ক্ষতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওয়াসাকে নির্দেশ দিয়েছেন।

ওয়াসা বলেছে, উৎপত্তি স্থলের পানিতে কোনও দূষণ পাওয়া যায়নি। ওয়াসার লাইন থেকে বাসাবাড়িতে লাইন নেওয়ার সময় হয়তো জীবাণু ঢুকছে। ওয়াসাকে অবৈধ পানির লাইন বন্ধ করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি। মন্ত্রিপরিষদ সচিব বলেন, জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও আমাদের ৭.৫ মিলিয়ন কলেরার ভ্যাকসিন দেবে। ১৫ মে’র মধ্যে এগুলো পেয়ে যাবো। তখন এগুলো দেওয়া শুরু হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন