১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় বঙ্গবন্ধু ডিজিটাল নিভার্সিটির ভিসি

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২, ৭:৪২ পূর্বাহ্ণ | বিভাগ: lead
বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় বঙ্গবন্ধু ডিজিটাল নিভার্সিটির ভিসি
বিজ্ঞাপন

এফএনএস : বিশ্বসেরা গবেষকদের নিয়ে প্রকাশিত ‘এডি সায়েন্টিফিক ইনডেক্স ২০২২’ এ বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় মর্যাদাপূর্ণ অবস্থানে রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) উপাচার্য ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর। স¤প্রতি এডি সায়েন্টিফিক ইনডেক্স বিশ্বের ২১৬টি দেশের ১৫ হাজার ৪৩০টি বিশ্ববিদ্যালয়ের ৯ লক্ষাধিক বিজ্ঞানী ও গবেষকদের সাইটেশন এবং অন্যান্য ইনডেক্সের ভিত্তিতে এ তালিকা প্রকাশ করে, যার মধ্যে ড. মুনাজ আহমেদ মর্যাদাপূর্ণ অবস্থানে রয়েছেন।

কনক্রিট টেকনোলজি, আরবান সেফটি, ক্লাইমেট চেঞ্জ, আর্থকোয়াক ডিজাস্টারসহ শিক্ষা ও প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ গবেষণার জন্য ড. মুনাজ আহমেদ এ তালিকায় স্থান পেয়েছেন। ৯ বছর ধরে শিক্ষা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থেকেও প্রশাসনিক কাজের পাশাপাশি গবেষণার কাজও চালিয়ে গেছেন ড. মুনাজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্যের দায়িত্ব পালনের আগে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইউটি) উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

ড. মুনাজ আহমেদ নূর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পড়াশোনা সম্পন্ন করেন। ২০০০ সালে ইউনিভার্সিটি অব টোকিও থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০০৭ সালে ভ‚মিকম্প তত্তে¡র (সাইজমলজি) ওপর পোস্ট ডক্টোরাল ডিগ্রি সম্পন্ন করেন। বিশ্বসেরা গবেষকদের তালিকায় মর্যাদাপূর্ণ অবস্থান লাভ করায় ড. মুনাজ আহমেদ নূরকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন