১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুর্গাপুরে ঋণগ্রস্ত ব্যক্তির আত্মহত্যা

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২২, ৭:১২ পূর্বাহ্ণ | বিভাগ: lead
দুর্গাপুরে ঋণগ্রস্ত ব্যক্তির আত্মহত্যা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহী দুর্গাপুরে ঋণগ্রস্ত হওয়ায় একব্যক্তি আমবাগানে ডালের সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ওই ব্যক্তির নাম আবু বাক্কার (৫৫)। তিনি উপজেলার জয়নগর ইউনিয়নের দূর্গাদহ গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে। গতকাল মঙ্গলবার সকালে দুর্গাপুর থানার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

দুর্গাপুর থানার ওসি নয়ন হাসান বলেন, তাঁর পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তাতে লেখা ছিল ঋণের জন্য তাকে অনেকেই চাপ দিচ্ছিল। আবু বাক্কারের ২০ থেকে ২৫ লাখ টাকা ঋণ ছিল। সম্প্রতি পাওনাদাররা তাকে টাকা পরিশোধের জন্য চাপ দিচ্ছিল। এ নিয়ে গত সোমবার রাতে বাড়ির বাহিরে একটি আমবাগানে গিয়ে গলায় রশি বেধে আত্মহত্যা করে।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে আবু বাক্কার ঋণগ্রস্ত হয়ে আত্নহত্যা করেছে। পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালের ফরেনসিক বিভাগে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন