১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুর্গাপুরে ছুরিকাঘাতে সবজি ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২২, ২:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: lead
দুর্গাপুরে ছুরিকাঘাতে সবজি ব্যবসায়ী নিহত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : দুর্গাপুর উপজেলার সুখানদিঘী গ্রামে মুখে টচলাইটের আলো পড়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মন্টু আলী (২৪) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছে। মন্টু উপজেলার জয়নগর ইউনিয়নের সুখানদিঘী গ্রামে নুরুল ইসলামের ছেলে। গতকাল মঙ্গলবার ১২টার দিকে কালিগন্জ বাজার এ ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুঠিয়া সার্কেল এএসপি ও দুর্গাপুর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত সোমবার রাতে মন্টু, অনিক, ফাহিম সহ কয়েক তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিল। এসময় ওই পাশ দিয়ে মোহনপুর উপজেলার ধড়সা গ্রামের মৃত আবু বাক্কারের পুত্র ও কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র বন্ধন ও তাঁর বন্ধুরা যাওয়ার সময় মুখে টচলাইটের আলো পড়ে। মুখে আলো পড়াকে কেন্দ্র করে দুই পক্ষের ব্যাপক বাকবিতন্ডার এক পযার্য়ে ধাক্কাধাক্কি বাধে।

ওই ঘটনার জেরধরে মঙ্গলবার সকাল থেকে বন্ধন তাঁর সহপাঠি সহ নিজ এলাকার কৃষক বন্ধু জোগাড় করে কালিগঞ্জ পার হাট এলাকায় সঙ্গবদ্ধ হয়ে থাকে। সবজি ব্যবসায়ী মন্টুমিয়া বেলা ১২ টার দিকে কালিগঞ্জ বাজারের আসলে বন্ধনের নেতৃত্বে ৪/৫জন মন্টু মিয়াকে এলোপাতাড়িভাবে মারপিট করে আহত করার পর উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

এলাকাবাসী আহত মন্টু মিয়াকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি হাসমত আলী বলেন, মুখে টর্চ মারা কে কেন্দ্র করে দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে মন্টু মিয়ার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় দূর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন