১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বিচারকের বিরুদ্ধে তার স্ত্রীর মামলার আবেদন

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২২, ২:২১ পূর্বাহ্ণ | বিভাগ: lead
বিচারকের বিরুদ্ধে তার স্ত্রীর মামলার আবেদন
বিজ্ঞাপন

এফএনএস : রংপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক দেবাংশু কুমার সরকারের বিরুদ্ধে নারী নির্যাতন দমন আইনে মামলার আবেদন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিচারকের স্ত্রী ডা. হৃদিতা সরকার বাদী হয়ে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২-এ মামলার আবেদনটি করেন। আদালতের বিচারক মো. রোকনুজ্জামান এ বিষয়ে শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন।

মামলার আবেদনে যৌতুকের জন্য শারীরিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি (পিপি) খন্দকার রফিক হাসনাইন এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাদী রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে নালিশি মামলার আবেদন করেছেন। বিচারক এ বিষয়ে শুনানির জন্য ২১ এপ্রিল তারিখ নির্ধারণ করেছেন। এদিন বাদীর জবানবন্দি গ্রহণসহ পরবর্তী পদক্ষেপ নেবেন আদালত।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন