১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী নগরীর হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২২, ১১:৩৯ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রাজশাহী নগরীর হোটেল থেকে নারীর লাশ উদ্ধার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুরে আবাসিক হোটেল ড্রিম হ্যাভেন এর ৪০৩ নম্বর রুম থেকে রাত ১১টার দিকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ওই নারীর নাম জয়নব বেগম (৪২)। তিনি নাটোর সদর থানার নারায়নপুর গ্রামের তসির প্রামানিকের মেয়ে। তবে হোটেলের রেজিস্টারে ওই নারীর নাম জুলেখা (২৩) ও ছেলের নাম মিজান (২৭) লেখা রয়েছে। এছাড়াও দুইজনের বাড়ি গোদাগাড়ীতে উল্লেখ করা হয়েছে। তবে ওই নারীর ব্যাগে চিকিৎসকের ব্যবস্থাপত্র ও জাতীয় পরিচয়পত্রের কপি পাওয়া গেছে। সেখান থেকে নারীটির পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

জয়নব বেগম রোববার সকাল ১০টার দিকে এক ছেলের সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ওই হোটেলে ওঠেন। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ওই নারীকে। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হোটেল ম্যানেজারকে আটক করেছে। নগরীর রাজপাড়া থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, রাত ১১ টার দিকে পুলিশ জানতে পারে নগরীর লক্ষীপুর হোটেলে হ্যাভেনের একটি কক্ষে নারীর লাশ পড়ে আছে। পরে পুলিশ গিয়ে তালা ভেঙে ওই তার লাশ উদ্ধার করেন। এর পর সিআইডি সুরুতহাল তৈরী করার পর পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করে।

ওসি বলেন, নিহত নারীর লাশ কক্ষের খাটের উপর পড়ে ছিল। তবে পয়ের কিছু অংশ ঝুলে ছিল খাটের নিচে। তাকে শ^াসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও জানান, স্বামী পরিচয় দেয়া মিজান দুপুর দেড়টার দিকে হোটেল ড্রিম হ্যাভেনের ৪০৩ নম্বর কক্ষের দরজার বাইরে থেকে তালা দিয়ে চলে যান। পরে রাতেও মিজান না ফেরায় হোটেলের কর্মচারীদের বিষয়টি সন্দেহ হয়।

এর পর তারা পুলিশকে খবর দেন। ওসি মিজান আরও বলেন, ধারণা করা হচ্ছে হোটেলে জয়নব বেগমকে ডেকে এনে হত্যা করেছে মিজান। তাদের দুজনের বাড়ি গোদাগাড়ীতে উল্লেখ রয়েছে। তবে হোটেলের খাতায় ভুয়া নাম ঠিকানা ব্যবহার করা হয়। খাতায় জয়নবের নাম জুলেখা লিখা (২৭) হয়। কিন্তু তার জন্ম ১৯৮০ সালে। পরে পুলিশ জানতে পারে ওই নারীর বাড়ি নাটোরে। তিনি নাটোরের নারায়নপুর এলাকার তসির প্রামানিকের মেয়ে। মিজান নাম ব্যবহারকারি ওই ছেলেকে শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান ওসি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন